Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

কলকাতায় এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হওয়ার মুখে? ভাইরাল ছবি ঘিরে চর্চা

শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে।

কলকাতায় এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হওয়ার মুখে? ভাইরাল ছবি ঘিরে চর্চা

ভাইরাল হওয়া ছবি

শেষ আপডেট: 3 February 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে কি খুব দ্রুত চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন? ভাইরাল ছবি ঘিরে চর্চা আপাতত তুঙ্গে। কারণ যে ট্রেনের রেকের ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে লেখা রয়েছে 'ইআর' অর্থাৎ পূর্ব রেল। মনে করা হচ্ছে, হাওড়া অথবা শিয়ালদহে আনা হতে পারে এই রেক। যদিও ছবির কোনও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

মুম্বইয়ে কয়েক বছর আগেই এসি লোকাল ট্রেন যাত্রা শুরু করেছিল। প্রথমে একটু বেশি ভাড়ার জন্য যাত্রী সংখ্যা কম থাকলেও পরে ভাড়া কমিয়ে দেওয়ায় হু হু করে যাত্রী বেড়েছে এসি লোকালে। এবার কলকাতা এবং শহরতলিতেও এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল হল। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে পূর্ব রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। 

সূত্র মারফৎ খবর, শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এসি লোকাল ট্রেন চালানোর জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত। যদিও কবে সেই ট্রেন আসবে বা আদৌ আসবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, অনুমতি মিললেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি ট্রেনের রেক শিয়ালদহে আসবে। 

শিয়ালদহে এসি লোকাল চালু হওয়ার পর হাওড়া ডিভিশনে তা চালু হতে পারে। যদিও পুরো বিষয়টাই এখন খাতায়-কলমে রয়েছে। তার বাস্তবায়ন হতে এখনও কিছুটা সময় লাগবে বলেই আভাস মিলেছে। এসি রেক কলকাতায় আসার পর তার ভাড়া এবং রুট ঠিক হবে বলে রেল সূত্রে খবর। তবে এই মুহূর্তে ভাইরাল ছবি দেখেই উচ্ছ্বসিত রাজ্যবাসী।


```