Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রাতের অন্ধকারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় যুবক

হস্টেলে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে রবিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখান। ঘটনার পর পুলিশ হস্টেলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।

রাতের অন্ধকারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় যুবক

ছাত্রীকে ধাক্কা মেরে পালিয়ে যান যুবক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: শনিবার গভীর রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মহাত্মা গান্ধী রোডের ছাত্রীর হস্টেলে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবক। অভিযোগ, তিনি ঘরে ঢুকে জিনিসপত্র হাতড়াচ্ছিলেন। পরে ওই ছাত্রী টের পেলে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে ওই ছাত্রী বুঝতে পারেন, তাঁর মোবাইল উধাও।

ভুক্তভোগী সায়ন্তনী চক্রবর্তী, রাজাবাজার সায়েন্স কলেজের (Raja Bazar Science College) তৃতীয় বর্ষের ছাত্রীর অভিযোগ, গরমে তিনি বারান্দার দরজা খোলা রেখেই ঘুমিয়েছিলেন। রাতের অন্ধকারে ট্রলিব্যাগ পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে তাঁর। তখনই দেখেন, এক যুবক ঘরের মধ্যে এলোমেলো করে জিনিসপত্র বার করছে। তাঁকে আটকাতে গেলে ধাক্কা দিয়ে বারান্দার পাইপ বেয়ে পালিয়ে যান তিনি। পরে সায়ন্তনী লক্ষ্য করেন, তাঁর মোবাইল ফোন নেই। টাকা বা অন্য কিছু খোয়া গিয়েছে কি না, তিনি তখনও খতিয়ে দেখেননি।

সায়ন্তনীর অভিযোগ, ঘটনার কথা হস্টেলের সুপারকে জানালে তিনি প্রথমে বলেন, ‘‘অভিযুক্ত তো পালিয়েছে, কিছু করার নেই। আগামিকাল সেক্রেটারিকে জানাব।’’ কিন্তু পরে সুপার জানান, তিনি এমন কিছু বলেননি। উল্টে রক্ষীকে ডেকে এনে প্রশ্ন তোলা হয় কেন ছাত্রী জানলা-দরজা খোলা রেখেছিলেন।

রবিবার সকালে ঘটনাটি কলেজের সম্পাদক অমিত রায়কে জানান সায়ন্তনী। সম্পাদক তাঁকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি।

হস্টেলের সুপার চান্দ্রেয়ী মুর্মুর দাবি, “সব ছাত্রীকেই আমরা জানলা-দরজা খোলা রাখতে বারণ করেছি। অভিযুক্ত পিছনের দিক দিয়ে ঢুকেছে। দু’টো সিসিটিভি আছে। কিন্তু রাতে যখন ছাত্রী বিষয়টি জানান, তখন আমার কাছে পুলিশের ফোন নম্বর ছিল না। পরে সেক্রেটারিকে জানাই, কিন্তু উত্তর মেলেনি।” তাঁর কথায়, সেই কারণেই পুলিশের কাছে খবর পৌঁছতে দেরি হয়েছে।

এদিকে, হস্টেলে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে রবিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখান। ঘটনার পর পুলিশ হস্টেলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।


```