
স্প্রিং ফেস্ট
শেষ আপডেট: 21 March 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: কেনাকাটা মানেই যাঁদের কাছে একটু অন্যরকম কিছু,তাঁদের জন্য সুখবর রয়েছে। গড়িয়াহাট সিংঘি প্যালেসের ঝলমলে ব্যাঙ্কোয়েটে আগামীকাল (২২ শে মার্চ) থেকে শুরু হচ্ছে স্প্রিং ফেস্ট। স্কিলস, সৃষ্টি ও শ্রেয়স আয়োজিত এই স্প্রিং ফেস্ট চলবে দুদিন অর্থাত ২৩ শে মার্চ পর্যন্ত।
মেলার অন্যতম আয়োজক চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় জানালেন, 'শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের নানান প্রদেশ থেকে মোট ৮৯ জন মহিলা উদ্যোগপতি এই প্রদর্শনীতে আসছেন তাঁদের নতুন ধরনের সম্ভার নিয়ে। তাই একঘেয়ে জিনিসপত্র যা বাজারে, সাধারণ দোকানে পাওয়া যায়, তেমনটা নয়, এই স্প্রিং ফেস্টে পাওয়া যাবে একেবারে অন্যরকম জিনিসপত্র।'
অথেনটিক বাংলাদেশি ঢাকাই, কাঁথাকাজ করা সিল্ক তসর, নানা ধরনের হাতের কাজের শাড়ি, হ্যান্ডলুম, নানান স্টেটের ট্র্যাডিশনাল শাড়ি তো থাকবেই, থাকবে রেডিমেড ড্রেসেস, স্কিন কেয়ার প্রোডাক্ট, জুয়েলারি,ঘর সাজানোর জিনিসপত্র, পুজোর সামগ্রী।
এছাড়া এই স্প্রিং ফেস্টে অনেক রকম হেলদি টেস্টি খাবারদাবারও থাকছে। অরগানিক চাল ডাল তেল মশলা মধু ঘি পাবেন এখানে। হাতে বোনা শাড়ি ও বাড়িতে রান্না করা খাবার এই স্প্রিং ফেস্টকে সাফল্য এনে দেবে বলে মনে করছেন আয়োজকরা।
গড়িয়াহাট-বালিগঞ্জ ক্রসিংয়ের কাছে সিংঘি প্যালেসের ব্যাঙ্কোয়েটে এই স্প্রিং ফেস্ট চলবে ২২ ও ২৩শে মার্চ সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।