Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

নিজের টাকায় পার্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন, অনুমতি দিল আদালত

এসএসকেএম থেকে তিনি অন্য যে কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন। তবে যাবতীয় খরচ এবং ঝুঁকি বহন করতে হবে পার্থকেই। 

নিজের টাকায় পার্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন, অনুমতি দিল আদালত

পার্থ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: নিজের খরচে এসএসকেএম হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন পার্থ। এক্ষেত্রে ঝুঁকিও নিতে হবে খোদ প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে, এমনই নির্দেশ দিলেন বিচারক।

পার্থ চট্টোপাধ্যায় সরকারি হাসপাতালের প্রতি তাঁর অনাস্থার কথা জানিয়ে বলেছিলেন "এসএসকেএম-এ থেকে আমি সুস্থ হচ্ছি না।" তাই সুস্থ হতে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান তিনি। পার্থর আইনজীবী বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়ে আর্জি করেছিলেন, প্রাক্তন মন্ত্রী চাইছেন যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানেই যেন তাঁকে স্থানান্তরিত করা হয়। 

এসএসকেএম কর্তৃপক্ষের কাছে এর পরপরই প্রাক্তন মন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট তলব করেছিল ব্যাঙ্কশাল আদালত। সেই রিপোর্ট দেখেই বিচারক নির্দেশ দিয়েছেন, এসএসকেএম থেকে তিনি অন্য যে কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন। তবে যাবতীয় খরচ এবং ঝুঁকি বহন করতে হবে পার্থকেই। 

গত সোমবার থেকে এসএসকেএমে ভর্তি রয়েছেন পার্থ। বৃহস্পতিবার রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। জানা যাচ্ছে, এখনও সেখানেই রাখা হয়েছে তাঁকে। কারণ, শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কিডনি ও ফুসফুসের সমস্যা ছিলই। বাড়তি বিড়ম্বনা হিসেবে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা দেয়।

পরিস্থিতির জন্য অবশ্য পার্থর খাদ্যাভ্যাসকেই দায়ী করেছেন চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের বক্তব্যের সঙ্গে সহমত জেল কর্তৃপক্ষও। তাঁদের মতে, এই বয়সেও খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পার্থর সংযমের অভাব রয়েছে, যা নানাবিধ শারীরিক অসুস্থতার একটা বড় কারণ।

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ গত আড়াই বছর ধরে জেলে। ২০২২ সালের ২২ জুলাই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। ইডির পাশাপাশি পরে সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন পার্থ। জেলের ভিতর একাধিক বার তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গ্রেফতারির পর ভুবনেশ্বর এমসে নিয়ে গিয়েও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। একাধিক বার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেছেন আদালতে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট আগেই পার্থকে জামিন দিয়েছিল। গত ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায়, শর্তসাপেক্ষে ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ। চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করা হয়ে গেলে তার আগেও জামিন পেতে পারেন তিনি। শীর্ষ আদালতের সেই নির্দেশই সোমবার কার্যকর করে বিচারভবন। কিন্তু সিবিআইয়ের মামলায় এখনও পার্থের জামিন হয়নি। ফলে এখনই তাঁর জেলমুক্তির সম্ভাবনা নেই।


```