Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থা! সরশুনায় চাঞ্চল্য, গ্রেফতার ১

ঘটনাটি বৃহস্পতিবার রাতের। বাড়ির কাছেই ১২ বছরের দুই কিশোরী খেলতে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময়ই তাদের দুজনকে টেনে নিয়ে যায় দুই যুবক।

রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থা! সরশুনায় চাঞ্চল্য, গ্রেফতার ১

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 April 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে দুই নাবালিকাকে যৌন হেনস্থা (Abuse) করার অভিযোগ! বেহালার সরশুনার (Sarsuna) এই ঘটনায় তোলপাড়। ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ (Sarsuna PS)। অন্য এক অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে। 

ঘটনাটি বৃহস্পতিবার রাতের। বাড়ির কাছেই ১২ বছরের দুই কিশোরী খেলতে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময়ই তাদের দুজনকে টেনে নিয়ে যায় দুই যুবক। তারপর ঘরে আটকে রেখে যৌন নির্যাতন চালায়। বাড়ি থেকে বেরনোর পর অনেকক্ষণ হয়ে গেলেও কেউ না ফেরায় পরিবারের তরফে খোঁজ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজনরাই একটি ঘর থেকে দুজনকে উদ্ধার করে। 

সরশুনার চন্দ্রপল্লী এলাকা থেকে এই ঘটনায় যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম সুখেন বলে জানা গেছে। তিনি ঠাকুরপুকুরের শশিভূষণ রোডের বাসিন্দা। পুলিশ জেনেছে, সুখেনের সঙ্গে কালু নামের আরও ব্যক্তি ছিল। সে এখন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ ছাড়াও কোনও সিসিটিভি ফুটেজ মেলে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। 

ইতিমধ্যে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। দুই নাবালিকার মধ্যে একজনের শরীরে মিলেছে কামড়ের দাগ। তবে কাউকে ধর্ষণ করা হয়েছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। 


```