Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ভেসে আসছে নানা শব্দ, কেউ জ্বালিয়ে যাচ্ছে সন্ধ্যা প্রদীপ! বেহালার বাড়ি ঘিরে রহস্য

কেউই অবশ্য বলছেন না যে ভূতের ভয় পাচ্ছেন। তবে বুক ধরপড়ানি যে সকলের একটু বেড়েছে, তা বোঝা যায়।

ভেসে আসছে নানা শব্দ, কেউ জ্বালিয়ে যাচ্ছে সন্ধ্যা প্রদীপ! বেহালার বাড়ি ঘিরে রহস্য

এই বাড়িটি ঘিরেই তৈরি হয়েছে রহস্য

শেষ আপডেট: 14 April 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: ঘটনাটি যদি আজ থেকে ১০-১৫ বছর আগের হত তাহলে বেশিরভাগ মানুষ হয়তো বিশ্বাস করতেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ দাবি করেন যে, জনবসতিপূর্ণ এলাকায় একগুচ্ছ বাড়ির মাঝে কোনও একটি বাড়িতে ভূত (Haunted House) রয়েছে, তাও আবার বেহালার মতো জায়গায়, তাহলে অবশ্যভাবেই কেউ বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু বেহালার পর্ণশ্রী (Behala Parnasree) এলাকার মানুষজন সত্যিই দ্বিধায় পড়েছেন। 

বেহালা পর্ণশ্রীর বাসিন্দা ডাক্তার অশোক ঘোষ। তাঁর চেম্বারের পাশে একটি বাড়ি ঘরেই এখন রহস্য দাঁনা বেঁধেছে। বাড়ির আশেপাশে যারা থাকেন তারা সন্ধের পর ওই বাড়িটির সামনে দিয়ে যেতে ইতস্তত বোধ করছেন। কেউ কেউ আবার ওই বাড়িটি এড়িয়েই অন্য রাস্তা দিয়ে যাতায়াত করছেন। স্পষ্টত কেউই অবশ্য বলছেন না যে ভূতের ভয় পাচ্ছেন। তবে বুক ধরপড়ানি যে সকলের একটু বেড়েছে, তা বোঝা যায়।

কী সমস্যা তৈরি হয়েছে বাড়িটিকে নিয়ে?

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত। কেউই যাতায়াত করেন না। সাম্প্রতিক অতীতে বাড়িতে ঢুকে কেউ পয়-পরিষ্কার করেছে বলেও মনে পড়ছে না কারও। কিন্তু সেই বাড়ি থেকেই ইদানিং রাতে নানারকম শব্দ আসছে! কেউ পায়ের শব্দ পাচ্ছেন, কেউ আবার অন্য কিছু। তাতেই আতঙ্কের ছাপ তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের চোখে-মুখে। 

এইটুকুতেই ভয় নয়। রোজ সন্ধেবেলা কেউ নাকি বাড়ির ভিতরে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে সন্ধ্যা প্রদীপ! দেখা যাচ্ছে, বাড়ির মেন গেট বন্ধ, অথচ তারই সামনে জ্বলছে প্রদীপ। কীভাবে কেউ রোজ এমনটা করছে, তা আন্দাজ করতে পারছেন না কেউই। তাই ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে প্যারানর্মাল বিশেষজ্ঞদের। পাশাপাশি বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের প্রতিনিধিরাও ওই বাড়িটি পরিদর্শন করতে যাবেন। 


```