Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

নিউটাউনে মুর্শিদাবাদ ভবনের উদ্বোধন করলেন সাংসদ ইউসুফ পাঠান, কীভাবে বুকিং করবেন

ভবন উদ্বোধনের ফলে কলকাতায় এসে আর সমস্যায় পড়তে হবে না মুর্শিদাবাদবাসীর।

 নিউটাউনে মুর্শিদাবাদ ভবনের উদ্বোধন করলেন সাংসদ ইউসুফ পাঠান, কীভাবে বুকিং করবেন

নিউটাউনে মুর্শিদাবাদ ভবনের উদ্বোধন ইউসুফ পাঠানের

শেষ আপডেট: 8 November 2024 22:39

দ্য ওয়াল ব্যুরো: পুজো মিটতেই মুর্শিদাবাদের মানুষের জন্য বিশেষ উপহার দিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার কলকাতার নিউটাউনে মুর্শিদাবাদ ভবনের উদ্বোধন হলএদিন নয়া ভবনের উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার

ভবন উদ্বোধনের ফলে কলকাতায় এসে আর সমস্যায় পড়তে হবে না মুর্শিদাবাদবাসীএবার অনলাইনে বুকিং করলেই সেখানে থাকার সুযোগ মিলবে। কলকাতার নয়া ভবনে যেমন রয়েছে ডরমেটারি রুম, তেমনই ডবল, ট্রিপল বেডরুম রয়েছে। আছে দুটি কনফারেন্স হলও

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক বাইন বিশ্বাস, সহকারী সভাধিপতি আতিবুর রহমান, এডিএম জেলা পরিষদ সামসুর রহমান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ, পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস ছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা।

থাকতে হলে কীভাবে করবেন বুকিং?

প্রথমেই prdtourism.wb.gov.in ওয়েব সাইটে গিয়ে log in করতে হবে

তারপর নিজের নাম, পরিচয়, কোন ঘর বুক করতে চাইছেন তা জানাতে হবে

এরপর পরিচয় পত্রের সঠিক তথ্য দিয়ে বুকিং করতে হবে

ঘরের ভাড়া কত?

ছয় বেডের ডরমেটারির সংখ্যা চারটি। যেখানে তিনটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই ঘরে থাকতে মাথা পিছু ৩০০ টাকা খরচ হবে।

ডবল বেডের ডিলাক্স রুমের সংখ্যা দশটি। ভাড়া পড়বে ৭০০ টাকা।

ট্রিপল বেডের এক্সিকিউটিভ রুমের সংখ্যা দুটি। খরচ হবে ১০০০ টাকা।

সাংসদের এমন পদক্ষেপে খুশি মুর্শিদাবাদের মানুষজন। তাঁদের দাবি, বিভিন্ন কারণে কলকাতায় গেলে ঘর পেতে অনেক সমস্যা পোহাতে হয়। কিন্তু ভবন তৈরি হওয়ার ফলে আর কোনও সমস্যা থাকবে না।


```