Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

বিশেষ কারণে দেড় মাস বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! কবে থেকে কবে, জানাল কর্তৃপক্ষ

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বউবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হবে। যে কারণে গোটা সিগন্যালিং ব্যবস্থা বদলাতে হবে।

বিশেষ কারণে দেড় মাস বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! কবে থেকে কবে, জানাল কর্তৃপক্ষ

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 12 January 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে খবর হয়েছিল যে পর পর দুটো রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা। বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানানো হয় শুক্রবার। বলা হয় চলতি মাসের ১২ ও ১৯ তারিখ মেট্রো চলবে না গ্রিন লাইনে। যার জেরে স্বাভাবিক ভাবেই ভুগতে হবে নিত্যযাত্রীদের। 

এই আবহেই আরও বড় ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। যা শুনে মাথায় হাত যাত্রীদের। কী না, দেড়মাস বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো। শুধু তাই নয়, একই ভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্তও মেট্রো চলাচল হবে না।

বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই দুটি রুটে মেট্রো চলাচলা পরিষেবা থাকবে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানাল মেট্রো রেল।

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বউবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হবে। যে কারণে গোটা সিগন্যালিং ব্যবস্থা বদলাতে হবে।

জানা গিয়েছে এই কাজের বরাত পেয়েছে এক ফরাসি সংস্থা। তারাই এক মাসের বেশি সময় লাগবে জানিয়ে দুই লাইনে দেড়মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেয়। 


```