Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

একুশে জুলাই শহর 'দখলে'র আশঙ্কা, ট্রাফিক নিয়ন্ত্রণে আদালতের দ্বারস্থ বাম আইনজীবীরা

বামপন্থী আইনজীবীদের মতে, “গণতান্ত্রিক অধিকার মানে এই নয় যে তার ফলে অন্যের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে। সভা করার অধিকার আছে, কিন্তু শহরের স্বাভাবিক গতি রক্ষাও প্রশাসনের দায়িত্ব।”

একুশে জুলাই শহর 'দখলে'র আশঙ্কা, ট্রাফিক নিয়ন্ত্রণে আদালতের দ্বারস্থ বাম আইনজীবীরা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 July 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: একুশে জুলাই (21st July) তৃণমূলের শহিদ সমাবেশা ঘিরে শহরের জনজীবন ব্যাহত (Traffic Alert) না হয়, এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt )দ্বারস্থ হলেন বামপন্থী আইনজীবীদের সংগঠন। 

ধর্মতলা ও সংলগ্ন এলাকায় সভা ও মিছিলকে কেন্দ্র করে যাতে স্বাভাবিক জনজীবনে প্রভাব না পড়ে, সেজন্য পুলিশকে আগেভাগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। 

হাইকোর্টে দায়ের করা মামলায় আবেদনকারীরা উল্লেখ করেছেন, মিছিল ও জমায়েতের জন্য শহরের ট্রাফিক ব্যবস্থায় যেন পরিকল্পিত ও বিকল্প রুট রাখা হয়। অফিসযাত্রী, জরুরি পরিষেবা ও রোগী পরিবহণে যেন কোনওভাবেই বিঘ্ন না ঘটে। সমাবেশ চলাকালীন এলাকায় বাড়তি নজরদারি, সিসিটিভি ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হোক।

বামপন্থী আইনজীবীদের মতে, “গণতান্ত্রিক অধিকার মানে এই নয় যে তার ফলে অন্যের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে। সভা করার অধিকার আছে, কিন্তু শহরের স্বাভাবিক গতি রক্ষাও প্রশাসনের দায়িত্ব।”

তাঁদের আশঙ্কা, ২১ জুলাইয়ের তৃণমূলের সভায় কয়েক লক্ষ মানুষ জড়ো হবেন, এবং একই দিন বিজেপিও ‘উত্তর কন্যা অভিযান’-এ অংশ নিচ্ছে ৫০ হাজার মানুষের জমায়েত নিয়ে। ফলে শহরের কেন্দ্রস্থলে প্রবল চাপ পড়ার আশঙ্কা।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হবে ২১ জুলাই সকালেই। দুটি মামলার শুনানি নিয়েই রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে।


```