Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, শহরমুখী জেলার কর্মীরা, গীতাঞ্জলি স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থা

মাঝে আর মাত্র একটা দিন। রবিবার রাত পোহালেই ২১ জুলাই শহিদ স্মরণ দিবস। ইতিমধ্যেই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) একুশের মঞ্চ।

২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, শহরমুখী জেলার কর্মীরা, গীতাঞ্জলি স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থা

গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 July 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: মাঝে আর মাত্র একটা দিন। রবিবার রাত পোহালেই ২১ জুলাই শহিদ স্মরণ দিবস। ইতিমধ্যেই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) একুশের মঞ্চ।

জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে পড়েছেন কলকাতায় (Kolkata)। মালদহ ও মুর্শিদাবাদ, এই দুই জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। ২৫ হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা-সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের দুটো ফ্লোরে। এছাড়াও বিশাল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে মাঠ জুড়ে।

জানা গিয়েছে, স্টেডিয়ামের দু'টি গেট দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। দু'টি মেডিক্যাল ক্যাম্প-সহ অ্যাম্বুল্যান্স থাকবে। কর্মী-সমর্থকদের খাবারের ব্যবস্থাও করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের কর্মসূচির দিনে শহরে যান নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই দিন সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল ৯টার মধ্যে মিছিল যেখানে থাকবে, সেখানেই রাশ টানতে হবে। পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও যানজট না হয়।

শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনও যানজট যাতে না-হয়, কলকাতার পুলিশ কমিশানরকে তা নিশ্চিত করতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ২১ জুলাই বেলা ১১টার পরে আবার মিছিল যেমন যায়, তেমন যাবে বলেই জানিয়েছে আদালত।


```