Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, ৫০ ফুট উঁচু থেকে ছিটকে নীচে পরে মৃত্যু বাইক আরোহীর

ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। দুর্ঘটনার বলি হলেন এক বাইক আরোহী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তিলজলা ট্রাফিক গার্ডের কাছে মা উড়ালপুলে।

মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, ৫০ ফুট উঁচু থেকে ছিটকে নীচে পরে মৃত্যু বাইক আরোহীর

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 4 September 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। দুর্ঘটনার বলি হলেন এক বাইক আরোহী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তিলজলা ট্রাফিক গার্ডের কাছে মা উড়ালপুলে।

জানা যাচ্ছে, দুর্ঘটনার তীব্রতায় উড়ালপুল থেকে ছিটকে প্রায় ৫০ ফুট নীচে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পরে তাঁর মৃত্যু হয়।
 

স্থানীয় সূত্রের খবর, পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক কোনও মতে রক্ষা পেলেও তাঁর সঙ্গী বাইক আরোহী উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মীরা জখম যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার জেরে সকালে সাময়িক যানজট তৈরি হয় মা উড়ালপুলে।

এর আগে গত সোমবার মা উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় একটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ফের মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটায় এদিন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যে।

প্রসঙ্গত, মা উডা়লপুলে নজরদারির বিষয়ে পুলিশের তরফে একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করা হয়েছিল। তারপরও একের পর এক দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট উড়ালপুল ঘিরে মানুষের আতঙ্ক যেন বেড়েই চলেছে। এদিকে কম সময়ে শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য এই উড়ালপুলের জুড়ি মেলা ভার। 


```