Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ধাপায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ

আগুন নেভানোর চেষ্টা চললেও বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। হাওয়া থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

ধাপায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ

কালো ধোঁয়া এলাকায় - নিজস্ব ছবি

শেষ আপডেট: 26 April 2025 13:06

দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতা ফের অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। বাইপাসের ধারে ধাপায় (Dhapa) বিধ্বংসী আগুন লেগেছে। ট্রান্সফর্মার থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। কারণ, একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছিল অগ্নিকাণ্ডের আগে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চললেও বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। হাওয়া থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেছে ধাপা চত্বর।

বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় প্রথমে একটি প্লাস্টিক এবং টায়ারের দোকানে আগুন লাগে। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীদের স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। তবে জোরে হাওয়ার কারণে আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করছে আশেপাশের বস্তু। প্রবল তাপের জেরে আগুন নেভাতেও সমস্যায় পড়ছে দমকল।

শনিবার দুপুর ১২টার কিছু পর ধাপার দুর্গাপুর এলাকায় আগুন লাগে। যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে বস্তি। আতঙ্কে ছড়িয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যেও। কারণ আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে যে কোনও সময়ে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। 

এখনও পর্যন্ত আগুন লাগার উৎসস্থল খুঁজে পায়নি দমকলবাহিনী। আসলে ধোঁয়ার পরিমাণ অত্যাধিক বেশি থাকায় বেশি ভিতরে ঢুকতেই পারছেন না কেউ। তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।


```