Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

মেট্রোয় চড়ে গঙ্গার নীচ দিয়ে সোজা মণ্ডপে পৌঁছে যাবেন! নজরকাড়া থিম উত্তর কলকাতায়

পুজো দেখতে বেরিয়ে মেট্রোয় চড়ে গঙ্গার নীচ দিয়ে সোজা মন্ডপে পৌঁছলে কেমন লাগবে?

মেট্রোয় চড়ে গঙ্গার নীচ দিয়ে সোজা মণ্ডপে পৌঁছে যাবেন! নজরকাড়া থিম উত্তর কলকাতায়

জগৎ মুখার্জি পার্কের পুজো।

শেষ আপডেট: 5 October 2024 13:37

দ্য ওয়াল ব্যুরো: পুজো দেখতে বেরিয়ে মেট্রোয় চড়ে গঙ্গার নীচ দিয়ে সোজা মন্ডপে পৌঁছলে কেমন লাগবে? মণ্ডপে যাওয়ার পথে দু'দিকে দেখতে পাবেন গঙ্গার জলরাশিও। তবে এজন্য এসপ্ল্যানেড থেকে মেট্রোয় চড়ে হাওড়া ময়দান যাওয়ার দরকার নেই! 

শোভাবাজার বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে কয়েক পা হাঁটলেই হবে। অভিনব এই পুজো থিম এবার দেখা যাবে জগৎ মুখার্জি পার্কে। 

২০১৬ সালে  'ডাউন বনগাঁ লোকালে'র থিম গড়ে দর্শকদের মন জয় করেছিলেন উদ্যোক্তারা। এবারে তাঁদের থিমের নাম  'প্ল্যাটফর্ম হাওড়া ময়দান'! 

উদ্যোক্তাদের দাবি, ঠিক যেভাবে মেট্রোয় চড়ে গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছনো যায়, এই মণ্ডপে প্রতিমা দর্শনে এলেও হুবহু তেমনই অনুভূতি হবে দর্শকদের।

এবারে এই পুুজো ৮৮তম বর্ষে পদার্পণ করল। উদ্যোক্তাদের জানিয়েছেন, যেভাবে মেট্রো স্টেশনে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, সেভাবেই তাঁদের মণ্ডপে প্রবেশের জন্য কাটতে হবে টিকিট। তারপরে হুবহু মেট্রো স্টেশনের মতো এসক্যালেটরে করে নেমে যেতে হবে নীচে।

সেখানে আগে থেকেই অপেক্ষা করবে মেট্রো! তাতে চড়ে গঙ্গার জলরাশির মধ্যে দিয়ে মন্ডপে পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। সবটাই কৃত্রিম। তবে এমনভাবে কারুকাজ করা হয়েছে যে দর্শকরা বেশ উপভোগ করতে পারবেন বলেই আশা উদ্যোক্তাদের।


```