Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

চিটফান্ড কাণ্ডের তদন্তে সকাল থেকে শহরের একাধিক জায়গায় ইডি-র অভিযান

চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের প্রয়াগ গোষ্ঠীর বিভিন্ন অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। নিউ আলিপুর ছাড়াও কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

চিটফান্ড কাণ্ডের তদন্তে সকাল থেকে শহরের একাধিক জায়গায় ইডি-র অভিযান

ইডি

শেষ আপডেট: 26 November 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের তৎপর ইডি। জানা যাচ্ছে নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে। গোষ্ঠীর বিরুদ্ধে টাকা তছরুপ, আমানতকারীদের টাকা নয়-ছয়ের মতো একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।

চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের প্রয়াগ গোষ্ঠীর বিভিন্ন অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। নিউ আলিপুর ছাড়াও কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

সিবিআই ২০১৭ সালের ১৫ মার্চ প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার ও তাঁর ছেলেকে গ্রেফতার করে। ১৯৯৭ সালে দিল্লিতে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ফের তাদের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। 

২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে প্রয়াগ নামক এই ভুয়ো অর্থ লগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে। প্রায় দু'হাজার কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তুলে নেওয়া হয়। ২০১২ সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায়। 

চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারীদের বিশেষ দল।

তালিকায় ছিল সল্টলেকের মহিষবাথান, উত্তর ২৪ পরগনার মাইকেলনগর-সহ দক্ষিণ কলকাতার দুই ঠিকানা। যদিও সেই অভিযানের মূল কারণ ছিল লটারি দুর্নীতি।  


```