Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

আপনাদের বিরুদ্ধে তদন্ত করতে হয়! তৃণমূল বিধায়কের জামিন মামলায় আদালতে ভর্ৎসিত সিবিআই

সিবিআই গত ২ জুলাই মামলার দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয়। সেখানে পরেশ পাল ছাড়াও নাম রয়েছে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের।

আপনাদের বিরুদ্ধে তদন্ত করতে হয়! তৃণমূল বিধায়কের জামিন মামলায় আদালতে ভর্ৎসিত সিবিআই

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 July 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: কাঁকুড়গাছিতে বিজেপি নেতা (BJP Worker) অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআইয়ের (CBI) তদন্ত কার্যকলাপ নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অভিযুক্ত তৃণমূল বিধায়ক পরেশ পালের আগাম জামিনের আবেদনের শুনানিতে শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, তদন্ত ‘যথাযথভাবে’ হচ্ছে না।

সিবিআই গত ২ জুলাই মামলার দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয়। সেখানে পরেশ পাল ছাড়াও নাম রয়েছে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের।

আদালতে বিচারপতি প্রশ্ন তোলেন, “ঘটনার দিন পরেশ পালের টাওয়ার লোকেশন কি পাওয়া গেছে? এমন কোনও প্রমাণ আছে কি?” এরপরই সিবিআই তদন্তকারী অফিসারের কাজের উপর প্রশ্নচিহ্ন তুলে বিচারপতি বলেন, “যদি প্রমাণ থাকে, তবেই আদালত বিচার করবে। না থাকলে জামিন দেওয়া হবে।” এই প্রসঙ্গে রীতিমতো ক্ষোভের সঙ্গে বিচারপতি বলেন, এমন হলে সিবিআই অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়!

সিবিআইয়ের আইনজীবী পাল্টা জানান, ঘটনার দশ দিন আগে এক সভায় অভিজিৎ সরকারকে উদ্দেশ করে হুমকি দিয়েছিলেন পরেশ পাল — “দেখে নেব”। আদালত তখন জানতে চায়, সেই বক্তব্যের ভিডিও বাংলা থেকে ইংরেজি অনুবাদ সহ কেস ডায়রিতে রয়েছে কিনা। অন্য প্রমাণ থাকলে তাও মঙ্গলবারের শুনানিতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার সময় কলকাতার কাঁকুড়গাছিতে বিজেপি নেতা অভিজিৎ সরকারের রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ ছিল, তাঁকে পিটিয়ে এবং গলায় তার পেঁচিয়ে খুন করা হয়। প্রথমে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও, পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। আদালতের নজরে এখন সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ।


```