Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

'সঞ্জয়ের বক্তব্যকে হালকা চালে উড়িয়ে দিলে চলবে না,' বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ বিকাশের

এদিন দুপুর ২টো নাগাদ ধর্ষণ এবং খুনের একাধিক ধারায় ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় চার্জ গঠন সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই।

'সঞ্জয়ের বক্তব্যকে হালকা চালে উড়িয়ে দিলে চলবে না,' বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ বিকাশের

ধৃত সিভিক ভলান্টিয়ার ও বিকাশ ভট্টাচার্য

শেষ আপডেট: 4 November 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: সোমবার শিয়ালদহ আদালতে ধৃত সিভিক সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়। তারপর তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে ধৃত সিভিক চিৎকার করে বলতে থাকেন, 'আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।' একই সঙ্গে সরকারের বিরুদ্ধে 'ফাঁসানোর' অভিযোগও তুলেছেন তিনি।

এ ব্যাপারে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, 'আমি আগে থেকেই বলেছিলাম, একজন সিভিক ভলান্টিয়ার হাসাপাতালের চিকিৎসককে এভাবে গিয়ে ধর্ষণ বা খুন করতে পারেন না। আজ যে ভিডিও প্রকাশ পেয়েছে সেখানে তিনি বলেই দিয়েছেন তাঁকে ফাঁসানো হয়েছে।'

  

তিনি বলেন, 'এখানে আরও একটা গুরুত্বপূর্ণ মন্তব্য নিশ্চয়ই মনে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, সকাল থেকে আমি ঘটনার মনিটর করেছি। সারা রাত ঘুমোতে পারিনি।' বিকাশের প্রশ্ন, 'তাহলে কী মনিটর করছিলেন তিনি? এই ষড়যন্ত্রে কী কী পরিকল্পনা করা উচিত, কী ভাবে দেহ সরিয়ে দেওয়া উচিত?'

বিকাশরঞ্জন বলেন, 'আমি চাইব সিবিআই যদি ঠিক ঠিক তদন্ত করেন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে তাহলে এই সমস্ত বিষয় তদন্তের আওতায় আনা উচিত। সঞ্জয়ের বক্তব্যকে হালকা চালে উড়িয়ে দিলে চলবে না। সঞ্জয় হচ্ছে দাবার বোড়ে। বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। পর্দার পেছনে আসল দোষীরা আছে।'

প্রসঙ্গত, এদিন দুপুর ২টো নাগাদ ধর্ষণ এবং খুনের একাধিক ধারায় ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় চার্জ গঠন সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আদালতে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। রোজ শুনানি চলবে।


```