Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পাসপোর্টের আবেদন করে পাচ্ছেন না? চলতি মাসে কলকাতায় ৬'দিন বসবে পাসপোর্ট আদালত, সুরাহার আশ্বাস

বিদেশ মন্ত্রকের তরফে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন এই সুযোগ অবশ্যই গ্রহণ করেন এবং পাসপোর্টের আবেদন দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সমস্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করেন।

পাসপোর্টের আবেদন করে পাচ্ছেন না? চলতি মাসে কলকাতায় ৬'দিন বসবে পাসপোর্ট আদালত, সুরাহার আশ্বাস

শেষ আপডেট: 2 January 2026 17:55

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলতি মাসে পাসপোর্ট আদালতের আয়োজন করতে চলেছে‌ বিদেশ মন্ত্রক। ‌মুলতুবি থাকা পাসপোর্ট আবেদনগুলি  যাচাই ও প্রক্রিয়াকরণের জন্য একাধিক পাসপোর্ট আদালতের আয়োজন করবে ওই মন্ত্রক। পাসপোর্ট আদালতগুলি অনুষ্ঠিত হবে ৬, ৮, ১৩, ১৫, ২০ এবং ২৯ জানুয়ারি, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ে।

প্রতিটি পাসপোর্ট আদালতে প্রতিদিন ৮০০ জন আবেদনকারীকে পরিষেবা প্রদান করা হবে। বিদেশ মন্তক সূত্রে জানানো হয়েছে, আবেদনকারীদের জন্য মোট পাঁচটি স্লট নির্ধারিত থাকবে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল‌ সাড়ে পাঁচ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। এর মাঝে দুপুর ২টা থেকে আধ ঘন্টা মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। নির্ধারিত স্লট অনুযায়ী, প্রথম স্লটে ৩০০ জন, দ্বিতীয় স্লটে ২০০ জন এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্লটে ১০০ জন করে আবেদনকারী পরিষেবা পাবেন।

পাসপোর্ট অফিস জানিয়েছে, সীমিত পরিকাঠামোর মধ্যে বিপুল সংখ্যক আবেদনকারীকে পরিষেবা প্রদানের স্বার্থে পাসপোর্ট আদালত অনুষ্ঠিত হওয়ার দিনগুলিতে অর্থাৎ ৬, ৮, ১৩, ১৫, ২০ এবং ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে টেলিফোনের মাধ্যমে অনুসন্ধান ও ওয়াক-ইন অ্যাপয়েন্টমেন্ট পরিষেবা বন্ধ থাকবে।

আবেদনকারীদের নির্ধারিত স্লটের ১৫ মিনিট আগে অফিস চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত তারিখ ও স্লট ব্যতীত অন্য কোনও দিন বা সময়ে অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকল আবেদনকারীকে মূল অ্যাপয়েন্টমেন্ট লেটার যাতে ওয়াক-ইন এন্ট্রি স্ট্যাম্প আছে সঙ্গে নিয়ে যেতে হবে।

আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় নথির মূল কপি এবং তার সঙ্গে এক সেট স্ব-প্রত্যয়িত (self attested) ফটোকপি আনতে হবে। আধার কার্ডধারী আবেদনকারীদের ই-আধার কার্ড অথবা UIDAI কর্তৃক প্রদত্ত প্রিন্টেড পিভিসি আধার কার্ড সঙ্গে আনার পরামর্শ দিয়েছে পাসপোর্ট অফিস। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে, উভয় অভিভাবককে তাঁদের মূল পরিচয়পত্র ও পাসপোর্ট (যদি ইস্যু করা হয়ে থাকে)-সহ উপস্থিত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পাসপোর্ট আদালত হল মুলতুবি থাকা পাসপোর্টের আবেদন যাচাই করা ও প্রক্রিয়াকরণের জন্য এককালীন সুযোগ, যা সম্পূর্ণ ও সঠিক নথিপত্রের উপর নির্ভরশীল। এই সুযোগ গ্রহণে ব্যর্থ হলে বা নথিতে ঘাটতি থাকলে আবেদনকারীর পাসপোর্টের আবেদন আর কোনও নোটিশ ছাড়াই বাতিল করে দেওয়া হতে পারে।বিদেশ মন্ত্রকের তরফে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন এই সুযোগ অবশ্যই গ্রহণ করেন এবং পাসপোর্টের আবেদন দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সমস্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করেন।


```