Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

লকডাউন, বৃষ্টি শ্রোতা কাড়লেও ভিক্ষার বদলে কাজ চান বেহালাবাদক ভগবান

দ্য ওয়াল ব্যুরো: কানে শোনেন না তেমন। মাথা ভরা কাঁচাপাকা চুল আর এক মুখ সাদা দাড়ি নিয়ে দৃপ্ত হাতে ছড় টেনে বেহালা বাজিয়ে চলেছেন গিরিশপার্কের অদূরে ভেঙে পড়া বিবেকানন্দ ফ্লাইওভারের কাছে। নাম ভগবান মালি। বাড়ি মালদার এক গ্রামে। কিন্তু আপাতত

লকডাউন, বৃষ্টি শ্রোতা কাড়লেও ভিক্ষার বদলে কাজ চান বেহালাবাদক ভগবান

শেষ আপডেট: 18 June 2021 12:19

দ্য ওয়াল ব্যুরো: কানে শোনেন না তেমন। মাথা ভরা কাঁচাপাকা চুল আর এক মুখ সাদা দাড়ি নিয়ে দৃপ্ত হাতে ছড় টেনে বেহালা বাজিয়ে চলেছেন গিরিশপার্কের অদূরে ভেঙে পড়া বিবেকানন্দ ফ্লাইওভারের কাছে। নাম ভগবান মালি। বাড়ি মালদার এক গ্রামে। কিন্তু আপাতত ঠাঁই মহানগরীর ফুটপাথে। বৃষ্টি বাদলার দিনে রাস্তায় লোক কম। গোড়ালি ডোবা জল। তবু তাঁর বেহালার সুরের জাদুতে না দাঁড়িয়ে উপায় নেই। মন্ত্রমুগ্ধের মত শুনছেন পথচলতি মানুষ। বাজাচ্ছেন ভগবান মালি। বৃষ্টির দিনে তাঁর ছড়ে ভর করে মল্লার। অপূর্ব মূর্ছনায় মহম্মদ রফির 'দিওয়ানা হুয়া বাদল' সুগন্ধের মত ছড়িয়ে পড়ছে বাতাসে। আবেগে আপ্লুত হয়ে শ্রোতারা মাথা নেড়ে বলে উঠছেন ‘আহা!’ কারও চোখের কোনটা ভিজে উঠছে। মাঝারি চেহারার প্রৌঢ় বেহালাবাদক অবশ্য ভাবলেশহীন। বৃষ্টির দিনে বেহালা বাজালে কটা লোক আর শুনবে! কটা টাকা ঘরে আসবে দিনের শেষে, মনে মনে সেই হিসেবই হয়ত কষছেন। সেই গতমাসে অসুস্থ মেয়েকে দেখতে কলকাতায় এসেছিলেন। তারপর লকডাউন হয়ে যাবে কে জানত! সেই থেকে তিনি কলকাতায় আটকে। শুক্রবার দ্য ওয়াল শিল্পী ভগবান মালির মুখ থেকে শুনল তাঁর দুর্ভোগের কথা। মেয়ের অসুস্থতার খবর পেয়ে স্ত্রীকে নিয়ে ভগবান মালদা থেকে কলকাতায় এসেছিলেন মাসখানেক আগে। সম্প্রতি মেয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে। নাতনি হয়েছে ভগবান মালির। কিন্তু আনন্দ করার উপায় কই! লকডাউনে রোজগার বন্ধ। কারখানার কাজ গিয়েছে জামাইয়ের। তাদের এক কামরার সংসারেই হাঁড়ি চলছে না। তার মধ্যে এসে উঠেছেন ভগবান আর তাঁর স্ত্রী। জানালেন, রাতটুকু মেয়ের বাড়ির বারান্দায় থাকেন। সকাল হলেই আবার ফুটপাথে। আপাতত শহরের বুকে বেহালা বাজিয়ে সারাদিনে যেটুকু উপার্জন হয় তা-ই তুলে দিচ্ছেন মেয়ে-জামাইয়ের হাতে। জানালেন, দিনে কোনোদিন ২০০-৩০০ টাকা রোজগার হয়। মানুষ ভালোবেসে দেন। সেই দিয়েই চাল ডাল কিনে বাড়ি ফেরেন ভগবান। লকডাউনের পর ৫টা পেট এভাবেই চলছে। ছোট্ট নাতনিকে তো আর না খাইয়ে রাখা যাবে না। দাদু হয়ে বেহালা হাতে লড়ে যাচ্ছেন মালি। হোক অনটন, কানে ভাল শোনেন না, চোখেও দেখেন না। তবু শিরদাঁড়া তাঁর সোজা। স্পষ্ট জানালেন, কাজ দরকার। মেয়ে-জামাইয়ের সংসার চলছে না মোটে। যেকোনও অনুষ্ঠানে বেহালা বাজাতে পারবেন। স্টুডিও রেকর্ডিংয়ের কাজ পেলেও করবেন। জানালেন, মালদায় বেহালা বাজিয়েই সংসার চলত তাঁর। বাবা কস্তুর মালি ছিলেন অসাধারণ বেহালা শিল্পী। তাঁর কাছেই সঙ্গীত শিক্ষা ভগবানের। সেই বেহালার জোরেই স্ত্রী এবং দুই ছেলেমেয়ে নিয়ে সংসার করেছেন এতকাল। বাধ সাধল করোনা। রুজি রোজগার বন্ধ। পাড়ায় পাড়ায় আগের মত সাংস্কৃতিক অনুষ্ঠানও আর হয় না। কবে সবকিছু ছন্দে ফিরবে তা তাঁর জানা নেই। গিরিশপার্কে বিবেকানন্দ রোডের ফ্লাই ওভারের নিচে, হরিয়ানা ভবনের সামনেই অস্থায়ী আস্তানা পেতে সারাদিন বেহালায় ছড় টানেন শিল্পী ভগবান মালি। তাঁর রোদ ঝলসানো চামড়া। ভিখিরির বেশ। অথচ এমন প্রতিভা! সেই দেখে দুঃখ প্রকাশ করলেন কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইংয়ের এক ইন্সপেক্টর। তিনি জানালেন, শিল্পীর যোগ্য মর্যাদা পান মানুষটা, সেই কামনাই করি। আশ্বাস দিলেন আগামী সপ্তাহ থেকে শিল্পী পরিবারের খাবারের ব্যবস্থা করার চেষ্টা হবে। আরও কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ: ৭৫০১০২৯৭৯৮  

```