Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

খিদিরপুরে তুলকালাম, পথদুর্ঘটনা ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, বাসে আগুন, ভাঙচুর

দ্য ওয়াল ব্যুরো: পথদুর্ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নিল খিদিরপুরের রিমাউন্ট রোড। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাসের ধাক্কায় গুরুতর জখম হন এক ব্যক্তি। এরপরই স্থানীয় জনতা ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিছনের আরও এ

খিদিরপুরে তুলকালাম, পথদুর্ঘটনা ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, বাসে আগুন, ভাঙচুর

শেষ আপডেট: 10 January 2020 08:49

দ্য ওয়াল ব্যুরো: পথদুর্ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নিল খিদিরপুরের রিমাউন্ট রোড। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাসের ধাক্কায় গুরুতর জখম হন এক ব্যক্তি। এরপরই স্থানীয় জনতা ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিছনের আরও একটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটিনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। পুলিশের সঙ্গেও কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয়দের। পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইট ও পাথরবৃষ্টি। পরে পুলিশের আরও বাহিনী যায় ঘটনাস্থলে। লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে ধাওয়া করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় লাঠিচার্জ। নামানো হয়েছে র‍্যাফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১ টা নাগাদ খিদিরপুরের রিমাউন্ট রোড ১২সি, ১২সিএ/১/এ এবং ২৫৯ বাস একসঙ্গে রেষারেষি করতে করতে যাচ্ছিল।এদের মধ্যেই বেপরোয়া গতিতে আসা একটি বাস সজোরে ওই যুবককে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। তারপর তাঁর মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। চোখের সামনে মর্মান্তিকভাবে ওই যুবককে মারা যেতে দেখে স্থানীয় মানুষরা উত্তেজিত হয়ে পড়েন। এরপরই রিমাউন্ট রোডে ১২সি, ১২সিএ/১/এ এবং ২৫৯ রুটের তিনটি বাসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দেহ ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়।

```