Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

পুজোয় কড়া বিধি হাইকোর্টের, সতর্ক থাকতে অফিসারদের ছুটি বাতিল করল লালবাজার

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর সময়ে অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ  করেছে চিকিৎসক ও বিশেষজ্ঞ মহল। সংক্রমণে লাগাম টানতে গত বছরের মতো এ বছরেও পুজোর সময় একগুচ্ছ বিধিনিষেধ বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাস্তাঘাটে, দ

পুজোয় কড়া বিধি হাইকোর্টের, সতর্ক থাকতে অফিসারদের ছুটি বাতিল করল লালবাজার

শেষ আপডেট: 4 October 2021 11:17

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর সময়ে অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ  করেছে চিকিৎসক ও বিশেষজ্ঞ মহল। সংক্রমণে লাগাম টানতে গত বছরের মতো এ বছরেও পুজোর সময় একগুচ্ছ বিধিনিষেধ বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাস্তাঘাটে, দোকানে-বাজারে উচ্ছ্বসিত জনতার ভিড় যাতে আছড়ে না পড়ে তা দেখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata police)। আপাতত পুজো যতদিন চলবে ততদিন সমস্ত অফিসার ও ট্রাফিক সার্জেন্টদের ছুটি বাতিল করেছে লালবাজার (Lalbazar)। রাজ্যে করোনার দ্বিতীয় প্রভাব কমলেও তৃতীয় ঢেউয়ের চিন্তা বেড়েছে। অক্টোবর থেকে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে বাংলায়। এই সময় ভিড় বা জমায়েত এড়াতে না পারলে সংক্রমণ বাঁধভাঙা ঢেউয়ের মতো আছড়ে পড়বে বলবেও আশঙ্কা করা হচ্ছে। হাই-রিস্কে আছে শিশুরা। তাই গোটা উৎসব পর্ব যাতে কোভিড বিধি মেনে নিরাপদেই সম্পন্ন হয় তার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে রাজ্য প্রশাসন। বিশেষভাবে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশকে। পুজোর কটা দিন রাস্তায়, থানায় বা ব্যারিকেডে অতন্দ্র প্রহরীর মতোই সজাগ থাকতে হবে পুলিশ কর্তাদের। লালবাজার সূত্রে খবর, এসিপি পদমর্যাদার অফিসার ও ট্রাফিক সার্জেন্টদের ছুটি বাতিল করা হয়েছে। চতুর্থী থেকেই পুলিশ কর্মীরা নেমে পড়বেন রাস্তায়। যান নিয়ন্ত্রণ থেকে ভিড় নিয়ন্ত্রণ—সবকিছুই বিধি মেনে হবে। গতবারের মতো এবারের পুজোতেই নানা বিধিনিষেধ বেঁধে দিয়েছে হাইকোর্ট। বড় পুজোর ক্ষেত্রে মণ্ডপের ভিতরে থাকতে পারবেন সর্বাধিক ৬০ জন। ছোট পুজোর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ জন। যাঁরা মণ্ডপের ভিতরে থাকবেন তাঁদের মাস্ক ও ফেসশিল্ড বাধ্যতামূলক। সারাক্ষণ সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। ছোট পুজোর প্যান্ডেলের বাইরে পাঁচ মিটার ও বড় পুজোর প্যান্ডেলের বাইরে দশ মিটার দূরে ব্যারিকেড রাখতে হবে। দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। হাঁটতে হাঁটতেই তাঁদের প্রতিমা দর্শন করতে হবে। মণ্ডপের বাইরে অনাবশ্যক ভিড় করা চলবে না। শুধু পুজো মণ্ডপ নয়, খাবারের দোকান, শপিং মল চত্বর, রেস্তোরাঁ কোথাও যাতে বাড়তি ভিড় না হয় তা খেয়াল রাখবেন পুলিশ কর্মীরা। পুজোর সময় যে কোনও রকম বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বরাবরই রাস্তায় দেখা যায় পুলিশ কর্মীদের। এ বছরও তার ব্যতিক্রম হবে না। বরং করোনার জন্য সতর্কতা আরও বেশি থাকবে বলেই লালবাজার সূত্রে জানা গেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```