Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মরসুমের শীতলতম দিন, ভোরের তাপমাত্রা ছুঁয়েছে ১৫-র কোঠা! দিনভর মেঘলা আকাশ

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন শীতের সকাল (Coldest Day)! আজ, শুক্রবার ঘুম থেকে উঠে এমনটাই মনে হয়েছে অনেকের। ভোরবেলায় যেন সেই কাঁপিয়ে দেওয়া ঠান্ডা ঝাপটা মেরেছে জানলা খুলতেই। আবহাওয়া দফতরের তথ্যও বলছে, বেশ খানিকটা নেমেছে তাপমাত্রার পারদ। আজ কলকাতা

মরসুমের শীতলতম দিন, ভোরের তাপমাত্রা ছুঁয়েছে ১৫-র কোঠা! দিনভর মেঘলা আকাশ

শেষ আপডেট: 9 December 2022 05:28

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন শীতের সকাল (Coldest Day)! আজ, শুক্রবার ঘুম থেকে উঠে এমনটাই মনে হয়েছে অনেকের। ভোরবেলায় যেন সেই কাঁপিয়ে দেওয়া ঠান্ডা ঝাপটা মেরেছে জানলা খুলতেই। আবহাওয়া দফতরের তথ্যও বলছে, বেশ খানিকটা নেমেছে তাপমাত্রার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৫.৬। এটাই এই মরসুমে এ পর্যন্ত কলকাতার শীতলতম দিন!

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বেলা গড়ালে মেঘ সরবে না, বরং আরও ছেয়ে থাকবে আকাশ। সঙ্গে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইবে। এই কারণে দিনের তাপমাত্রা কমতে পারে আজ। তবে বাড়তে পারে রাতের তাপমাত্রা।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫০ থেকে ৯৪ শতাংশ।

আগামীকাল, শনিবার থেকে কমবে শীতের আমেজ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই পরিস্থিতি থাকবে সোম-মঙ্গলবার পর্যন্ত। তবে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা ঘূর্ণিঝড় ম্যান্ডোস চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দূরত্বে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। প্রভাব সবথেকে বেশি পড়ছে

বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা ঘূর্ণিঝড় ম্যান্ডোস চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দূরত্বে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। প্রভাব সবথেকে বেশি পড়ছে তামিলনাড়ুতে, পণ্ডীচেরিতে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্যের উপকূলে। তামিলনাড়ুর বেশ কিছু উপকূলের জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামীকাল থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা বাড়বে। দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বাংলা, বিহার, ওড়িশা-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মহারাষ্ট্র এবং গুজরাতেও তাপমাত্রা বাড়বে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়।

তেড়ে আসছে ঘূর্ণিঝড় 'ম্যান্ডোস', সোয়েটারের সঙ্গে রেনকোট পরতে হবে কি! জানাল হাওয়া অফিস


```