
শেষ আপডেট: 12 July 2023 18:14
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দান আবার সেই চেনা ছন্দে ফিরল (Kolkata football league)।
আবার সেই কলকাতা ফুটবলে উচ্ছ্বাসের জোয়ার ফিরে এল। দর্শকদের উন্মাদনা দেখতে পাওয়া গেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায়।
গ্যালারিতে শুধু সমর্থকদের চিৎকার। গোল আর গোল। কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচে ৭-০ গোলে জয় তুলে নিল ক্যালকাটা ফুটবল ক্লাবের বিপক্ষে সাদা কালো ব্রিগেড। সঙ্গে ডাবল হ্যাটট্রিক দেখলেন সমর্থকরা।
হ্যাটট্রিক করলেন ডেভিড ও ব্যারেটো। আর অন্য গোলটি করেন বিকাশ সিং।

ব্যারাকপুরের স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে। এক গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত মোহনবাগান ৫-১ গোলে জয়লাভ করে সবুজ মেরুন দল। হামতি হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। অন্য দুটি গোল করেন নিওরেম ও সুহেল। টালিগঞ্জের গোলটি করেন মানস দাস।
ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব রেড আর্মি দলের খেলাটি ১-১ গোলে শেষ হয়। সাদার্ন সমিতি ও ডালহৌসি এবং পিয়ারলেস ও কালীঘাট মিলন সংঘের খেলা দুটি ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এবারের লিগ ফুটবল শুরু থেকে জমে উঠেছে। সেটাই দেখা গেল বুধবারের গড়ের মাঠে।