Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

লকডাউন ভাঙলে অফিসারদের আরও কড়া হতে বলেছি! টুইট করলেন খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মা

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন মেনে চলুন। লকডাউনের আইন অমান্য করলে কড়া শাস্তি হবে। অফিসারদের তিনি এমনই নির্দেশ দিয়েছেন বলে জানালেন খোদ কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে স্পষ্ট ভাষায় লিখেছেন, "লকডাউন ভাঙলে কড়া আই

লকডাউন ভাঙলে অফিসারদের আরও কড়া হতে বলেছি! টুইট করলেন খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মা

শেষ আপডেট: 19 April 2020 18:24

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন মেনে চলুন। লকডাউনের আইন অমান্য করলে কড়া শাস্তি হবে। অফিসারদের তিনি এমনই নির্দেশ দিয়েছেন বলে জানালেন খোদ কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে স্পষ্ট ভাষায় লিখেছেন, "লকডাউন ভাঙলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমার অফিসারদের বলেছি আমি।" অনেকেই মনে করছেন, করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে লকডাউন চালু হয়েছে, তা এবার আরও দৃঢ় করার সময় হয়েছে। এ যেন দাঁতে দাঁত চেপে শেষ ল্যাপের দৌড়। কারণ করোনার প্রাথমিক ধাক্কায় ইতিমধ্যেই আলোড়িত রাজ্যের নানা প্রান্ত। বহু আলোচনা-পর্যালোচনার শেষে এবার চিহ্নিত করা হয়েছে রেড জ়োনগুলি। সেই জায়গাগুলোয় যাতে লকডাউনের বাঁধন সর্বোচ্চ হয়, সেটা নিশ্চিত করাই এখন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ প্রশাসনের। সেই জন্যই পুলিশ হয়তো এবার আরও কড়া হবে। যার ইঙ্গিত মিলল স্বয়ং কমিশনারের টুইটে। দেখুন সেই টুইট। https://twitter.com/CPKolkata/status/1251877488868933633 অবশ্য কলকাতা শহরজুড়ে মানুষ যাতে লকডাউন মেনে চলেন, সে জন্য আগেই পদক্ষেপ করেছিল পুলিশ। কখনও বিভিন্ন থানার কর্তারা মাইক্রোফোন নিয়ে গান গেয়ে সচেতন করেছিলেন এলাকাবাসীকে, কখনও আবার টহলদারি জিপে ছেয়ে গেছিল শহরের নানা প্রান্ত। গ্রেফতারও করা হয়েছিল বহু শহরবাসীকে। এবার কলকাতা শহরে করোনা পজিটিভের খোঁজ আরও বেশি করে মিলতে শুরু করায়, আরও কড়া হতে চলেছে পুলিশ। ইতিমধ্যেই শহরের রেড জ়োনগুলিকে ঘিরে ফেলা হয়েছে। ব্যারিকেড করা হয়েছে বহু জায়গায়। নামানো হয়েছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন, যে সমস্ত বাজার খোলা আছে সে সমস্ত এলাকায় পুলিশ যেন লকডাউন মান্য করার জন্যপর্যাপ্ত বাহিনী নামায়।   গত কয়েক দিনে পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন। সেইসঙ্গে পথে নেমেছেন বিভিন্ন ডিসি ও শীর্ষ আধিকারিকরা। লকডাউনের আইন কেউ ভাঙলে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবার সেই সবটাই আরও বেশি কড়া হাতে সামাল দেওয়া হবে বলে মনে করছেন সকলে।

```