Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

কুকুরের ডাকে কলকাতার ঘুম নেই, পড়াশোনায় ব্যাঘাত, লক্ষ পরিত্রাহি ফোন কলকাতা পুরসভায়

রফিকুল জামাদার শনিবার ছিল আন্তর্জাতিক কুকুর দিবস (International Dog Day-26 August)। সেদিনই নবান্নে দফতরওয়ারি আলোচনায় উঠে এলো কুকুর-কাণ্ড (Street dogs)। পুর সচিব খলিল আহমেদ শনিবার নবান্নে এক বৈঠকে জানিয়েছেন, কুকুরের জন্য পুরসভাগুলোরই ঘুম

কুকুরের ডাকে কলকাতার ঘুম নেই, পড়াশোনায় ব্যাঘাত, লক্ষ পরিত্রাহি ফোন কলকাতা পুরসভায়

শেষ আপডেট: 26 August 2023 18:52

রফিকুল জামাদার

শনিবার ছিল আন্তর্জাতিক কুকুর দিবস (International Dog Day-26 August)। সেদিনই নবান্নে দফতরওয়ারি আলোচনায় উঠে এলো কুকুর-কাণ্ড (Street dogs)। পুর সচিব খলিল আহমেদ শনিবার নবান্নে এক বৈঠকে জানিয়েছেন, কুকুরের জন্য পুরসভাগুলোরই ঘুম উড়ে গেছে। কলকাতা পুরসভার (KMC) নাজেহাল অবস্থা।

ঘুম উড়েছে কেন? কারণ, প্রতিদিন কলকাতা পুরসভায় কয়েক’শ করে ফোন আসছে রাস্তার কুকুর নিয়ে। ফোন তুললেই বলছে, স্যার কুকুরের জন্য রাতে ঘুমোতে পারছি না। রাত যত বাড়ছে তত ঘেউ ঘেউ বাড়ছে। এক আধটা নয়, এক সঙ্গে এক ডজন কুকুর তারস্বরে চিৎকার করছে।

এও অভিযোগ বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা কুকুরের (Street dogs) চিৎকারে পড়াশোনা করতে পারছে না। বাড়ির বৃদ্ধ ও অসুস্থদের সবচেয়ে কাহিল অবস্থা। বিশেষ করে পুরনো কলকাতায় যাঁরা একতলার ঘরে থাকেন, তাঁদের অভিযোগ সবচেয়ে বেশি। ফোন করে বলছেন, স্যার রাতে কানের কাছে এসে যেন চিৎকার করছে।

শুধু কি ফোন! কলকাতা পুরসভায় দিস্তে দিস্তে চিঠি এসে জমছে কুকুর-সমস্যা (Street dogs) নিয়ে। মোটামুটি ভাবে অভিযোগ সব একইরকম। বিক্ষিপ্ত ভাবে কিছু কুকুর কামড়ানোর অভিযোগও আসছে। সবার একটাই দাবি, স্যার কুকুরগুলো সরানোর ব্যবস্থা করুন।

নবান্নের বৈঠকে পুর সচিব জানিয়েছেন, পুরসভাগুলো সাফ জানিয়ে দিচ্ছে, এভাবে কুকুর সরানো যাবে না। পুরসভার কাজ কুকুর সরানো নয়। আর কত কুকুর সরাব? কোথায় সরাব? এত কুকুর কোনও এক জায়গায় ছেড়ে এলে সেখানকার মানুষও বিপদে পড়বে।

তাহলে?
পুর সচিব বৈঠকে জানিয়েছেন, তাঁরা স্থির করেছেন কুকুর না সরিয়ে তাদের নির্বীজকরণ করা হবে। সেই সঙ্গে তাদের ভ্যাকসিনও দেওয়া হবে। তার পর তাদের ওই এলাকাতেই ছেড়ে আসা হবে। তবে হ্যাঁ এতে খরচ আছে। কুকুর প্রতি ভ্যাকসিন ও নির্বীজকরণ বাবদ খরচ হবে ১৬৫০ টাকা।

কুকুর প্রতি এত টাকা খরচ করা কেন সঙ্গত তার ব্যাখ্যাও বৈঠকে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কুকুরের প্রজনন সাইকেল বছরে দুবার। এক একটা কুকুর গড়ে ৫টা করে ছানা প্রসব করে। তাদের আয়ু যদি ১০ বছর হয়। তা হলে ৫০টি অবাঞ্চিত প্রসব ঠেকানো যেতে পারে।

কুকুর নিয়ে সমস্যা শুধু কলকাতায় নয়। ইদানীং অনেক শহরেই তা দেখা যাচ্ছে। বিশেষ করে রাস্তার কুকুড় তেড়ে গিয়ে ছোট ছেলেমেয়েদের কামড়ে দেওয়ার বীভৎস ঘটনার ছবিও হালফিলে নজরে এসেছে।

কুকুরের উৎপাত কমাতে সবচেয়ে ভাল পদক্ষেপ করেছে বাঁকুড়ার জেলা প্রশাসন ও মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতার একটি এনজিওকে কাজে লাগিয়ে কুকুরের জন্ম নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে সেখানে। এখনও পর্যন্ত প্রায় ১৫০০ কুকুরকে অপারেশনের মাধ্যমে নির্বীজ করা হয়েছে।

আরও পড়ুন: অমিতাভ বচ্চনের বাড়িতে বুধ বিকেলে চায়ের আড্ডায় মমতা, জয়া নিমন্ত্রণ করে গিয়েছিলেন

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একটি গাইডলাইনে বলা আছে, কুকুরদের উপর অত্যাচার করা যাবে না। তবে তাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য নির্বীজ করা যেতে পারে। রাজ্য সরকার এখন সেই ব্যবস্থাই নিতে চলেছে।


```