Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

লন্ডনের নাইট ক্লাবে কেএল রাহুল, ভিডিও তুলে পোস্ট করতেই বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: কেএল রাহুল (KL Rahul) আচমকা বিতর্কে। তিনি চোটের কারণে আইপিএলের শেষদিকে ছিটকে গিয়েছিলেন। এমনকী তিনি লন্ডনে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালেও মাঠে নামতে পারবেন না। সম্প্রতি ইংল্যান্ডে তাঁর অস্ত্রোপচার হয়েছে। সেদিনও

লন্ডনের নাইট ক্লাবে কেএল রাহুল, ভিডিও তুলে পোস্ট করতেই বিতর্ক

শেষ আপডেট: 27 May 2023 14:30

দ্য ওয়াল ব্যুরো: কেএল রাহুল (KL Rahul) আচমকা বিতর্কে। তিনি চোটের কারণে আইপিএলের শেষদিকে ছিটকে গিয়েছিলেন। এমনকী তিনি লন্ডনে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালেও মাঠে নামতে পারবেন না।

সম্প্রতি ইংল্যান্ডে তাঁর অস্ত্রোপচার হয়েছে। সেদিনও দেখা গিয়েছিল সোশ্যাল সাইটে, তিনি ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। তবে এবার দেখা গিয়েছে লন্ডনের (London) একটি নাইট ক্লাবে (Night Club) তিনি যৌন উত্তেজক নাচ দেখতে গিয়েছেন।

নাইট ক্লাবে হাজির থাকা এক ক্রিকেট ফ্যান রাহুলের ভিডিও তুলে পোস্ট করে দিতেই বিতর্কের ঝড় উঠেছে। সবাই দেখতে চাইছিলেন তিনি কি স্ত্রী আথিয়া শেঠিকে ছাড়াই ওই নৈশ ক্লাবে গিয়েছেন? কিন্তু দেখা গিয়েছে রাহুলের পাশে ছিলেন তাঁর স্ত্রী, বলিউড অভিনেতা সুনীল শেঠীর কন্যাও।

https://twitter.com/vicharabhio/status/1662137228792070145?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%

তারপরেই বিতর্কের রেশ কিছুটা কমতে থাকে। অনেকেই জানাতে থাকেন, স্ত্রী যখন সঙ্গে রয়েছে, সেইসময় আবার বিতর্ক কিসের? এত চাপের মধ্যে তাঁদের থাকতে হয়, সেখানে একটু বিনোদন করলে ক্ষতিই বা কিসের! কিন্তু বরাবরই রাহুল একটু চুপচাপ ধরনের। তিনি একবারই বন্ধু হার্দিক পান্ডিয়ার সঙ্গে কফি উইথ করণ অনুষ্ঠানে মহিলাদের প্রতি হার্দিকের কটু মন্তব্যে সায় দিয়েছিলেন। তারপর তাঁর নামের পাশে আর কোনও কলঙ্ক নেই।

লখনউ দলের এবারের অধিনায়ক ছিলেন রাহুল। বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর যে ম্যাচে বিতর্কে জড়ালেন, সেই ম্যাচই ছিল তাঁর শেষ দলে থাকা। তারপর লখনউ দলের দায়িত্ব নেন হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়া। শেষমেশ প্লে অফের লড়াই থেকে ছিটকে যান এসএসজি। যদিও ইডেনে তারা নাইটদের হারায় এক রানে। 

আইপিএলের ফাইনাল যেন আসরের উদ্বোধনী ম্যাচ! যেখানে শুরু, সেখানেই শেষ


```