Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আইপিএল নিলামে কেকেআরের টার্গেট মনোজ, ঋদ্ধি! ‘বিলম্বিত বোধোদয়’ শাহরুখের দলের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের এতদিন পরে মনে হচ্ছে দলে বাংলার ক্রিকেটার দরকার। তাদের জনপ্রিয়তা কমতির দিকে, এটি তারা লক্ষ্য করেছে। বিভিন্ন সোশ্যাল সাইটে কেকেআরকে নিয়ে নানা ট্রোলিং হচ্ছে, এই কারণেই তারা এবারের নিলামে বাংলার ক্রিকেটার

আইপিএল নিলামে কেকেআরের টার্গেট মনোজ, ঋদ্ধি! ‘বিলম্বিত বোধোদয়’ শাহরুখের দলের

শেষ আপডেট: 11 February 2022 16:26

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের এতদিন পরে মনে হচ্ছে দলে বাংলার ক্রিকেটার দরকার। তাদের জনপ্রিয়তা কমতির দিকে, এটি তারা লক্ষ্য করেছে। বিভিন্ন সোশ্যাল সাইটে কেকেআরকে নিয়ে নানা ট্রোলিং হচ্ছে, এই কারণেই তারা এবারের নিলামে বাংলার ক্রিকেটার তুলতে পারে। কেকেআরের একটি সূত্র এদিন সেই আভাস দিয়েছে। বাংলা থেকে এবার আইপিএল নিলামে রয়েছেন মোট ১৫ জন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, ঋত্ত্বিক রায়চৌধুরী, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন, কাইফ আহমেদ, মনোজ তিওয়ারি, প্রয়াস রায়বর্মণ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ও শ্রীবৎস গোস্বামী। মহম্মদ শামি: মহম্মদ শামিকে যে কোনও দলই নিতে চাইবেন। তাঁর দর কমপক্ষে পাঁচ কোটি টাকা। আইপিএলে কেকেআর দিয়ে নিজের জীবন শুরু করেছিলেন। তারপর দিল্লি ও পাঞ্জাবের হয়ে খেলেছেন, তাই অভিজ্ঞের দিক থেকে শামির জুড়ি মেলা ভার। ঋদ্ধিমান সাহা: ঋদ্ধিমান সাহার সময় ভাল যাচ্ছে না। তিনি প্রথম থেকেই আইপিএল খেলছেন। ভারতীয় দলে তাঁর জায়গা না হলেও আইপিএলে তিনি কেকেআরের লক্ষ্য হতে পারেন। ঋদ্ধি মোট ১৩৩টি ম্যাচ খেলেছেন আইপিএলে। ৩৭ বছর বয়সী এই তারকা এর আগেও আইপিএলে ভাল খেলেছেন। মনোজ তিওয়ারি: বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দর ৫০ লক্ষ টাকা। তিনি অভিজ্ঞ সন্দেহ নেই। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটেও ভাল খেলেছেন তিনি। মনোজ ম্যাচ উইনারও বটে। তাঁকে দলে নিয়ে চমক দিতে পারে কেকেআর। তিনি বাংলার প্রতিনিধি, তাই ঘরের মাঠে সেন্টিমেন্ট কাজে লাগাতে পারে শাহরুখের দল। শাহবাজ আমেদ: আরসিবি-র নিজেকে গতবার প্রমাণ করেছেন শাহবাজ আহমেদ। তিনি বিরাটদের হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর সেরা পারফরম্যান্স ছিল। শাহবাজ আহমেদ বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ভাল ফর্মে ছিলেন৷ পাঁচ ইনিংসে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ ২২৭ রান ছিল তাঁর৷ টুর্নামেন্টে বল হাতেও তিনি বাংলা দলের হয়ে ছয় উইকেট নিয়েছিলেন। ঈশান পোড়েল: গত মরসুমে আইপিএলে তিনি প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের হয়ে একটি ম্যাচ খেলেছেন। বাংলার এই পেসার অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বসেরা দলে ছিলেন। শ্রীলঙ্কাও গিয়েছিলেন ভারতীয় সিনিয়র দলের হয়ে। ঈশানকে কলকাতা নিয়ে চমক দিতে পারে। ঈশানের পেস ও বৈচিত্র্য বিপক্ষ দলের কাছে চিন্তার কারণ হয়ে যায়।  

```