Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?

প্রার্থী পাকিস্তানি হলেও তাঁকে ভোট দিন! ভোট চাইতে গিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেসের শরিক দলনেতার

দ্য ওয়াল ব্যুরো: ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে নানা রকম প্রতিশ্রুতি দেন সব দলের নেতামন্ত্রীরাই। তবে তা করতে গিয়ে যে কখনও কখনও মাত্রা ছাড়িয়ে যায়, তার উদাহরণ তৈরি হল রবিবার, উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি জনসভায়। সব রকম নীতি-নিয়মের ঊর্ধ্বে উঠে

প্রার্থী পাকিস্তানি হলেও তাঁকে ভোট দিন! ভোট চাইতে গিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেসের শরিক দলনেতার

শেষ আপডেট: 24 February 2019 21:20

দ্য ওয়াল ব্যুরো: ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে নানা রকম প্রতিশ্রুতি দেন সব দলের নেতামন্ত্রীরাই। তবে তা করতে গিয়ে যে কখনও কখনও মাত্রা ছাড়িয়ে যায়, তার উদাহরণ তৈরি হল রবিবার, উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি জনসভায়। সব রকম নীতি-নিয়মের ঊর্ধ্বে উঠে গিয়ে এ দিন সেখানে ভোটারদের কাছে ভোট চান উত্তরপ্রদেশে কংগ্রেসের শরিক মহান দলের প্রধান কেশব দেব মৌর্য্য৷ তিনি বলে বসেন, "কংগ্রেস প্রার্থী যদি পাকিস্তানিও হন, তবু তাঁকে ভোট দিন।" স্বাভাবিক ভাবেই এই মন্তব্যের পরে বিতর্ক ঘনিয়েছে রাজনৈতিক মহলে। রবিবার মোরাদাবাদের ওই জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশে কংগ্রেস সভাপতি রাজ বব্বর৷ ছিলেন রশিদ আলভি ও নাজিমুদ্দিন সিদ্দিকীর মত তাবড় কংগ্রেস নেতারা৷ সেখানেই কেশব মৌর্য্য বলেন, কংগ্রেসের হাত চিহ্নের সব প্রার্থীকে ভোট দিন৷ তাঁদের জয়ী করুন৷ মৌর্য্য আরও বলেন "প্রার্থী কে, সেটা বড় কথা নয়। প্রার্থী কোন দলের, সেটা দেখুন৷ সেই প্রার্থী যদি কংগ্রেসের হন, তাঁকেই ভোট দিন৷ তিনি ভাল হন, খারাপ হন, পাকিস্তান থেকে এসে প্রার্থী হলেও কংগ্রেসকেই ভোট দিন৷" https://twitter.com/ANINewsUP/status/1099671751317893120 তাঁর কথায়, প্রার্থী যদি পাকিস্তান থেকে আসে, তবে মহান দলের কোনও সমস্যা নেই৷ শুধু সেই প্রার্থী যেন কংগ্রেসের হয়ে লড়েন৷" সূত্রের খবর, দলের অন্দরে আলোড়ন তৈরি হয়েছে কেশবের এই মন্তব্য ঘিরে। বিরোধী শিবির থেকেও ইতিমধ্যেই আক্রমণ শানানো শুরু হয়েছে। পুলওয়ামা-কাণ্ডের পরে দেশ জুড়ে তৈরি হওয়া পরিস্থিতিতে এই মন্তব্য উস্কানিমূলক বলেই মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। তাঁর এই মন্তব্যে কেউ বলেছেন, "এই এলেন আর এক কেজরীবাল।" কেউ আবার বলেছেন, "শুধু পাকিস্তানি কেন, আতঙ্কবাদী হলেও তাঁকে ভোট দেব!" কেউ আবার বেশি মাত্রায় ক্ষুব্ধ হয়ে বলেছেন, "হাতের ছাপে ভোট নয়, এ সব মানুষের মুখে হাতের ছাপ ফেলতে ইচ্ছে করে!"

```