Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

কলকাতায় কার্তিক! 'ভুলভুলাইয়া ২'র বাংলা গান লঞ্চ করতে হাওড়া ব্রিজে বলিউড তারকা

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে ‘ভুলভুলাইয়া ২’-র (Bhool Bhulaiyaa 2) ‘আমি যে তোমার’ গান লঞ্চ করলেন কার্তিক আরিয়ান (Kartick Aryan)। তাঁর এই নতুন ছবি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে বলিউডে। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘ভুলভুলাইয়া ২’। অক্ষয

কলকাতায় কার্তিক! 'ভুলভুলাইয়া ২'র বাংলা গান লঞ্চ করতে হাওড়া ব্রিজে বলিউড তারকা

শেষ আপডেট: 28 May 2022 15:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে ‘ভুলভুলাইয়া ২’-র (Bhool Bhulaiyaa 2) ‘আমি যে তোমার’ গান লঞ্চ করলেন কার্তিক আরিয়ান (Kartick Aryan)। তাঁর এই নতুন ছবি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে বলিউডে। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘ভুলভুলাইয়া ২’। অক্ষয় কুমার, বিদ্যা বালানদের সুপারহিট ‘ভুলভুলাইয়া’র চেনা আমেজ ১৫ বছর পর ফের পর্দায় ফিরিয়ে এনেছে এই ছবি। সঙ্গে রয়ে গেছে চেনা সেই বাংলা গান। বাঙালির প্রাণকেন্দ্র কলকাতাকেই ‘আমি যে তোমার’ লঞ্চের জন্য বেছে নিয়েছেন কার্তিক। নভোটেলে একটি অনুষ্ঠানে সেই গান লঞ্চ করা হল শনিবার।

Kartick Aryan

মুক্তিযুদ্ধ চলাকালে অসমে আশ্রয় পেয়েছিলেন, গুয়াহাটি সফরে কৃতজ্ঞ চিত্তে স্মরণ বাংলাদেশের বিদেশমন্ত্রীর

কলকাতায় এসে কার্তিক আরিয়ান বলেন, এই গানটা এখনও আনুষ্ঠানিকভাবে কোথাও মুক্তি পায়নি। অনেকদিন ধরেই অনেকে আমাদের বলছিলেন অনুষ্ঠানের মাধ্যমে গানটি লঞ্চ করতে (Kartick Aryan))। সকলের অনুরোধে আমরা গানটা লঞ্চ করার জন্য আলাদা করে এই অনুষ্ঠানের আয়োজন করলাম। বিশেষ করে কলকাতায়। এই গানের সঙ্গে কলকাতার স্পেশাল কানেকশন আছে বলেই মনে করি আমি।

Kartick Aryan

একইসঙ্গে কোভিড পরবর্তী সময়ে ‘ভুলভুলাইয়া ২’র (Kartick Aryan) এই সাফল্যের জন্য ভক্ত-অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন কার্তিক। কলকাতায় এসে এদিন হাওড়া ব্রিজও ঘুরে দেখেন তিনি।

Kartick Aryan

আনীস বাজমী পরিচালিত ‘ভুলভুলাইয়া ২’ হরর কমেডি। এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি, তাব্বু। ১৫ বছর আগের ‘ভুলভুলাইয়া’র সেই চেনা হাভেলিতেই গড়ে উঠেছে এই ছবির প্রেক্ষাপট। সঙ্গে অবশ্যই রয়েছে বাঙালি প্রেতাত্মা মঞ্জুলিকা। ছবিতে কার্তিকের রুহ বাবার চরিত্রটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। ইতিমধ্যে ‘ভুলভুলাইয়া ২’র বক্স অফিস কালেকশন ১০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেছে। ‘আমি যে তোমার’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং, মিউজিক কম্পোজ করেছেন প্রীতম চক্রবর্তী।

Kartick Aryan

```