Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বৃহস্পতিবার কার্তিকেও জেরা করছে ইডি

দ্য ওয়াল ব্যুরো : একই দিনে কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার ঘনিষ্ঠ আত্মীয় ইডির জেরার মুখোমুখি হচ্ছেন। প্রথমজন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢড়া। দ্বিতীয়জন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। কার্

বৃহস্পতিবার কার্তিকেও জেরা করছে ইডি

শেষ আপডেট: 7 February 2019 06:52

দ্য ওয়াল ব্যুরো : একই দিনে কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার ঘনিষ্ঠ আত্মীয় ইডির জেরার মুখোমুখি হচ্ছেন। প্রথমজন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢড়া। দ্বিতীয়জন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। কার্তির বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাবা কেন্দ্রে মন্ত্রী থাকাকালীন তিনি আইএনএক্স মিডিয়া নামে এক সংস্থায় বেআইনিভাবে বিদেশী বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন। সেই মামলায় জেরার জন্য এদিন ইডির দফতরে এসেছেন কার্তি। চিদম্বরমের পুত্রের বিরুদ্ধে ইডি বাদে তদন্ত করছে সিবিআই। গোয়েন্দারা জানতে চাইছেন, ২০০৭ সালে কীভাবে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের থেকে কার্তি বিদেশী বিনিয়োগের ব্যাপারে ছাড়পত্র আদায় করেছিলেন। ২০১৭ সালের মে মাসে ইডি তাঁর বিরুদ্ধে মামলা করে। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি সিবিআই তাঁকে গ্রেফতার করে। পরে তাঁকে জামিন দেওয়া হয়। কার্তির চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এস ভাস্কররমনকেও গ্রেফতার করা হয়েছিল। পরে তিনিও জামিন পান। আইএনএক্স মিডিয়ায় বিদেশী বিনিয়োগে অনুমতি দেওয়ার ব্যাপারে চিদম্বরমকেও দু’বার জেরা করেছে ইডি। আইএনএক্স মিডিয়ার মালিক ছিলেন পিটার মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জি। তাঁরা এখন শিনা বোরা হত্যা মামলায় জেলে আছেন। আইএনএক্স মিডিয়ার প্রাক্তন ডিরেক্টর ইন্দ্রাণী মুখার্জি ইতিমধ্যে ওই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছেন। কিছুদিন আগে তিনি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেন। গত মাসে বিচারক নির্দেশ দেন, ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তাঁকে আদালতে কথা বলতে দেওয়া হোক। ইন্দ্রাণী এখন মুম্বইয়ের বায়কুলা জেলে আছেন। দিল্লি কোর্ট এখন জানতে চায়, কেন ইন্দ্রাণী রাজসাক্ষী হতে চাইছেন? তাঁকে কি কেউ ভয় দেখিয়েছে? কোনও সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে? ইন্দ্রাণীর আবেদন সম্পর্কে সিবিআইয়েরও মতামত জানতে চাওয়া হয়েছে। তার ভিত্তিতেই স্থির হবে, ইন্দ্রাণীকে রাজসাক্ষী করা হবে কিনা। ইন্দ্রাণী ইতিমধ্যে এক বিচারকের কাছে বিবৃতি দিয়েছেন, কার্তি তাঁদের কাছে ১০ লক্ষ ডলার চেয়েছিলেন। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের অনুমোদন পাইয়ে দেওয়ার বিনিময়ে ওই অর্থ চাওয়া হয়েছিল। ইন্দ্রাণী ওই বিবৃতি দেওয়ার পরেই সিবি আই দিল্লিতে কার্তিকে গ্রেফতার করে। গত বছর মার্চে কার্তিকে মুম্বই এনে ইন্দ্রাণীর সঙ্গে বসিয়ে জেরা করা হয়। আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিন চেয়েছেন চিদম্বরমও। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে আরও কয়েকটি নথিপত্র পেশ করার অনুমতি দিয়েছেন বিচারপতি।

```