Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

লস এঞ্জেলিসের মেয়রকে ভারতে রাষ্ট্রদূত হিসাবে পাঠাচ্ছেন জো বাইডেন

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন কেনেথ জাস্টার। আমেরিকায় প্রেসিডেন্ট বদল হলেও তিনিই এতদিন কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন লস এঞ্জেলিসের মেয়র এরিক গারস

লস এঞ্জেলিসের মেয়রকে ভারতে রাষ্ট্রদূত হিসাবে পাঠাচ্ছেন জো বাইডেন

শেষ আপডেট: 10 July 2021 07:56

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন কেনেথ জাস্টার। আমেরিকায় প্রেসিডেন্ট বদল হলেও তিনিই এতদিন কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন লস এঞ্জেলিসের মেয়র এরিক গারসেত্তিকে রাষ্ট্রদূত হিসাবে পাঠাচ্ছেন ভারতে। ৫০ বছরের গারসেত্তির ভারতে রাষ্ট্রদূত পদে মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সেনেট। জাস্টারকে কাউন্সিল অব ফরেন রিলেশনসের ফেলো হিসাবে মনোনীত করা হয়েছে। ২০১৩ সাল থেকে লস এঞ্জেলিসের মেয়র পদে আছেন গারসেত্তি। তিনি সিটি কাউন্সিলের সদস্য হয়েছেন ১২ বছর আগে। লস এঞ্জেলিসে আছে পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় কন্টেনার পোর্ট এবং ব্যস্ততম বিমান বন্দর। গারসেত্তির আমলেই লস এঞ্জেলিসে অনুষ্ঠিত হয়েছে সামার অলিম্পিকস। বর্তমানে গারসেত্তি লস এঞ্জেলিস মেট্রোর চেয়ারম্যান। একসময় তিনি আমেরিকার বিভিন্ন শহরের মোট ৪০০ জন মেয়রকে প্যারিস জলবায়ু চুক্তি পালনে উদ্বুদ্ধ করেছিলেন। এখন সি-ফরটি সিটিজ নামে এক সংগঠনের শীর্ষ পদে রয়েছেন গারসেত্তি। ওই সংগঠনের সঙ্গে যুক্ত আছে মোট ৯৭ টি বড় শহর। তারা সকলেই পরিবেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দায়বদ্ধ। ১২ বছর ধরে গারসেত্তি মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা অফিসার হিসাবে কাজ করেছেন। তিনি পড়েছেন কুইনস কলেজ, অক্সফোর্ড এবং লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে। এর মধ্যে জানা যায়, প্রথম দফায় আড়াই কোটির পর দ্বিতীয় দফায় মোট সাড়ে পাঁচ কোটি ডোজ করোনার টিকা বিশ্বজুড়ে কোভিড-বিধ্বস্ত দেশগুলিতে বিলি করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তাৎপর্যপূর্ণভাবে, এর মধ্যে ভারতের কপালে জুটবে ১০ লক্ষ থেকে ২০ লক্ষ ডোজ ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ভারতের জন্য ২০-৩০ লক্ষ ডোজ বরাদ্দ করেছিল ওয়াশিংটন। অর্থাৎ, সব মিলিয়ে দু'দফায় মোট ৩০-৫০ লক্ষ কোভিডের টিকা ভারত পেতে চলেছে বলে অনুমান বিশেষজ্ঞদের। কিন্তু 'বন্ধুরাষ্ট্র' আমেরিকার এমন 'সাহায্যে' দেশের ভ্যাকসিনের ঘাটতি কতখানি মিটবে কিংবা টিকাকরণ কর্মসূচি কতটা গতি পাবে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে, যেখানে সোমবারই গোটা দেশে ৮২ লক্ষ নাগরিককে টিকা দেওয়া হয়েছে! করোনা-কবলিত জনবহুল একটি দেশে আমেরিকার পাঠানো এই সাহায্য অনেকটাই কম হল কিনা— সেই নিয়ে বিতর্ক দানা বাঁধছে। করোনা-যুদ্ধে বিভিন্ন সময় ধনী দেশগুলির বিরুদ্ধে ভ্যাকসিন কুক্ষিগত করে রাখার অভিযোগ উঠেছে। এর ফলে দরিদ্র দেশগুলিতে টিকার সংকট বেড়েছে। ভ্যাকসিন বণ্টন নিয়ে আগাগোড়া আন্তর্জাতিক মহল ও দেশের অভ্যন্তরেও চাপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর জন্য আমেরিকার তরফে দু'টি পর্যায়ে মোট ৮ কোটি কোভিডের ডোজ বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।

```