Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বোলারদের শীর্ষে বুম বুম বুমরা, আইসিসি তালিকায় ভারত তিনে

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিরাট জয় উন্নতি ঘটিয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking)। এক ধাপ এগিয়ে এসেছে মেন ইন ব্লু! চতুর্থ থেকে পাকিস্তানকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে রোহিতের ভারত (Team India)। শুধু ভার

বোলারদের শীর্ষে বুম বুম বুমরা, আইসিসি তালিকায় ভারত তিনে

শেষ আপডেট: 13 July 2022 12:49

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিরাট জয় উন্নতি ঘটিয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking)। এক ধাপ এগিয়ে এসেছে মেন ইন ব্লু! চতুর্থ থেকে পাকিস্তানকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে রোহিতের ভারত (Team India)। শুধু ভারত নয়, প্রাপ্তি ঘটেছে যসপ্রীত বুমরাও (Jasprit Bumrah)। ইংল্যান্ডের ব্যাটিং ব্রিগেডকে ধসিয়ে দেওয়ার পুরস্কারও মিলেছে রাতারাতি। আইসিসি বোলারদের তালিকায় এক নম্বরের উঠে এলেন বুমরা!

গতকালের ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে একাই ছ'টি উইকেট নিয়েছেন এই ভারতীয় তারকা পেসার। এখনও পর্যন্ত এটাই তাঁর সেরা পারফরম্যান্স। যার জেরে ছয় নম্বর একেবারে প্রথমে এলেন তিনি।

গতকালের ম্যাচে ভেঙেছে অনেক রেকর্ড। তৈরি হয়েছে নতুন রেকর্ড। যেমন মহম্মদ শামি একদিনের ম্যাচে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। আবার রোহিত-ধাওয়ান জুটি নাম তুলেছেন রেকর্ডের খাতায়। একদিনের ক্রিকেটের ইতিহাসে চতুর্থ জুটি হিসেবে পাঁচ হাজার রানের রেকর্ড গড়লেন তাঁরা। শচীন-সৌরভের সঙ্গে একই রেকর্ড খাতায় নাম লেখালেন রোহিত-ধাওয়ান।

উন্নতি হয়েছে শামি-ভুবনেশ্বর কুমারেরও। বোলারদের মধ্যে চার ধাপ টপকে ২৩ নম্বর স্থানে উঠে এসেছেন মহম্মদ শামি (Mohammod Shami)। একই স্থানে রয়েছেন ভুবনেশ্বরও। সবমিলিয়ে গতকালের ম্যাচ বদলে দিয়েছে আইসিসির সেরার তালিকা।

প্রথমে বুমরা ম্যাজিক, শেষে রোহিত-ধাওয়ানের বাজিমাত! ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়


```