Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বিগ ব্যাং এর সময়ের গ্যালাক্সি খুঁজে পেয়েছে জেমস ওয়েব, কতটা শক্তিশালী নাসার এই মহাকাশ-দূরবীন

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ১৩০০ থেকে ১৪০০ কোটি বছরের পুরনো গ্যালাক্সির হদিশ পেয়েছে নাসার মহাকাশ-দূরবীন জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope)। নাসা জানিয়েছে, ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য লুকিয়ে আছে এখানে। মহা বিস্ফোরণ বিগ ব্য়াং এর পরেই এ

বিগ ব্যাং এর সময়ের গ্যালাক্সি খুঁজে পেয়েছে জেমস ওয়েব, কতটা শক্তিশালী নাসার এই মহাকাশ-দূরবীন

শেষ আপডেট: 24 February 2023 05:32

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ১৩০০ থেকে ১৪০০ কোটি বছরের পুরনো গ্যালাক্সির হদিশ পেয়েছে নাসার মহাকাশ-দূরবীন জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope)। নাসা জানিয়েছে, ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য লুকিয়ে আছে এখানে। মহা বিস্ফোরণ বিগ ব্য়াং এর পরেই এই নক্ষত্রপুঞ্জ তৈরি হয়েছিল। মহাকাশে চোখ রেখে সেই নক্ষত্রপুঞ্জকে খুঁজে বের করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ-দূরবীন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)।

How engineers got NASA's James Webb Space Telescope ready to take its first  images - The Verge

আরও গভীরে পৌঁছে ব্রহ্মাণ্ডকে চেনা, জানার জন্য মহাকাশে হাব্‌ল-এর চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী টেলিস্কোপ পাঠিয়েছে নাসা। তার নাম— জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) (James Webb Space Telescope)। ২০২১ সালের ডিসেম্বর ২৫ তারিখে আরিয়ান ৫ রকেটে চেপে মহাশূন্যের দিকে যাত্রা করেছিল দূরবীন। হাবল যেখানে আলোক তরঙ্গ নিয়ে নাড়াচাড়া করে, জেমস ওয়েব সেখানে ‘বিগ ব্যাং’ বা মহাবিস্ফোরণের সূত্র খুঁজে আনবে। ২৫ ডিসেম্বর ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ আরিয়ান-৫ রকেটে চেপে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে মহাকাশে ছেড়ে দেওয়া হয় জেমস ওয়েব দূরবীনকে। এখন মহাশূন্যে একে একে পাপড়ি মেলছে এই মহাকাশ-দূরবীন।

ESA - New launch date for James Webb Space Telescope

৩১ বছর আগে ১৯৯০ সালের ২৪ এপ্রিল নাসা মহাকাশ পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছিল হাব্‌ল স্পেস টেলিস্কোপ। তার পর গত তিন দশকে মহাকাশবিজ্ঞান খুব দ্রুত গতিতে এগিয়েছে। তাই ব্রহ্মাণ্ডের আরও গভীরে গিয়ে পর্যবেক্ষণ জরুরি হয়ে উঠেছে। মহাকাশ ফুঁড়ে ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য জানার জন্যই জেমস ওয়েবকে পাঠানো হয়েছে মহাকাশে।

১৩০০ কোটি বছরের পুরনো গ্যালাক্সি ধরা দিল নাসার টেলিস্কোপে, নক্ষত্রপুঞ্জকে ঘিরে বিশাল জ্যোতির্বলয়

The James Webb Space Telescope Has Launched: Now Comes the Hard Part -  Scientific American

মহাকাশের এই খুব শক্তিশালী টেলিস্কোপটি (James Webb Space Telescope) বানাতে নাসার সঙ্গে হাত মিলিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)। টেলিস্কোপটিকে যে রকেটে চাপিয়ে পাঠানো হয়েছে মহাকাশে, সেই আরিয়েন ৫ ইসিএ রকেটটি বানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। 

পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে তার গন্তব্য। নাসার দাবি, এই টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য মহাকাশ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিতে পারে। নাসার জানাচ্ছে, আগামী অন্তত এক দশক ধরে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপই হবে নাসা, এসা, সিএসএ, ইসরো, জাক্সা (জাপানের মহাকাশ গবেষণা সংস্থা), রসকসমস (রুশ মহাকাশ গবেষণা সংস্থা)-এর মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণার প্রধান অবলম্বন।

James Webb Space Telescope begins final check-outs before science  observations | Space

বিজ্ঞান গবেষণার জন্য এই টেলিস্কোপে (James Webb Space Telescope) রয়েছে মূলত ৬ যন্ত্র। ‘নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (নিরক্যাম)’, ‘মিড-ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট (মিরি)’, ‘নিয়ার-ইনফ্রারেড ইমেজার (নিনফি)’, ‘স্লিটলেস স্পেকট্রোগ্রাফ (নিরিস)’, ‘নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ (নিরস্পেক)’, এবং ‘ফাইন গাইডেন্স সেন্সর (এফজিএস)’।

NASA's James Webb Space Telescope Sends More Pictures; Enters Final  Commissioning Phase
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো একটি গ্যালাক্সির ছবি

পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য বিশাল অ্যান্টেনা রয়েছে জেমস ওয়েবের। শক্তি জোগাবে পেল্লায় সোলার প্যানেল। হাবল টেলিস্কোপ পৃথিবীকে প্রদক্ষিণ করে, জেমস ওয়েব একধাপ এগিয়ে সূর্যকে সূর্যকে প্রদক্ষিণ করবে। সূর্যের চোখা চোখা রশ্মির ফলা থেকে বাঁচতে এতে রয়েছে বিশাল সানশিল্ড।  ১৩৮০ কোটি বছর আগে হওয়া বিগ ব্যাং বা মহা-বিস্ফোরণের পর ব্রহ্মাণ্ড কী ভাবে তৈরি হয়েছিল, কী ভাবে তৈরি হয়েছিল প্রথম, দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের তারাগুলি, কী ভাবে তৈরি হয়েছিল ছায়াপথগুলি (‘গ্যালাক্সি’) বা ছায়াপথগুলির ঝাঁক (‘গ্যালাক্সি ক্লাস্টার’), সে খবর বয়ে আনবে জেমস ওয়েব। ব্রহ্মাণ্ডের ক্রম বিবর্তনের ইতিহাস মহাশূন্যের অতল গহ্বর থেকে তুলে আনবে নাসার এই শক্তিশালী মহাকাশ-দূরবীন।


```