Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপির জোড়া মিছিল! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক কয়েকজন

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের দাবিতে পথে নেমেছে বিজেপি (BJP) যুবমোর্চা ও এবিভিপি। আদালতের অনুমতিতেই মিছিল করছে তারা। সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কলকাতার রাজপথে। গো

যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপির জোড়া মিছিল! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক কয়েকজন

শেষ আপডেট: 25 August 2023 11:29

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের দাবিতে পথে নেমেছে বিজেপি (BJP) যুবমোর্চা ও এবিভিপি। আদালতের অনুমতিতেই মিছিল করছে তারা। সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কলকাতার রাজপথে।

গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের। কিন্তু শুরু থেকেই বারবার পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি সমর্থকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ আটকতেই মারমুখী ভঙ্গিতে তেড়ে যায় তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। যাদবপুর থানার মোড়ে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়। পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশ আটকায়। বেশ কয়েকজন এবিভিপি সমর্থককে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

এদিকে, যাদবপুর (Jadavpur University) কাণ্ডের প্রতিবাদে বিজেপির যুবমোর্চার মিছিলে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রয়েছেন অগ্নিমিত্রা পালও। অন্যদিকে, ঢাকুরিয়া থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। বিজেপির জোড়া মিছিলে স্তব্ধ যান চলাচল।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death Case) জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের স্ক্যানারে রয়েছে আরও কয়েকজন। তারমধ্যেই গত বুধবার ক্যাম্পাসে সেনা উর্দিধারী জনা ২০ যুবক-যুবতীকে দেখা গিয়েছিল। তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কে তাঁদের ক্যাম্পাসে ডেকেছিলেন, কার অনুমতিতে তাঁরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছিলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এই ঘটনায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করা হয়েছে। সেইসঙ্গে নয়া উপাচার্য বুদ্ধদেব সাউকেও নোটিস পাঠানো হয়েছ।

আরও পড়ুন: সেনার পোশাকে ক্যাম্পাসে কারা? যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসকে তলব, উপাচার্যকেও নোটিস


```