Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

‘টিকা সুরক্ষিত, দিব্যি ভাল আছি’, প্রকাশ্যে ডোজ নিয়ে বললেন সস্ত্রীক পেন্স

দ্য ওয়াল ব্যুরো: ফাইজারের টিকার ডোজ নিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রী ক্যারেন। শুক্রবার হোয়াইট হাউসে টিকাকরণের বড় আয়োজন হয়েছিল। মাইক ও ক্যারেন পেন্সের সঙ্গেই টিকা নেন সার্জন জেনারেল জেরম অ্যাডামস। গোটাটাই লাভ টিভিতে দে

‘টিকা সুরক্ষিত, দিব্যি ভাল আছি’, প্রকাশ্যে ডোজ নিয়ে বললেন সস্ত্রীক পেন্স

শেষ আপডেট: 17 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফাইজারের টিকার ডোজ নিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রী ক্যারেন। শুক্রবার হোয়াইট হাউসে টিকাকরণের বড় আয়োজন হয়েছিল। মাইক ও ক্যারেন পেন্সের সঙ্গেই টিকা নেন সার্জন জেনারেল জেরম অ্যাডামস। গোটাটাই লাভ টিভিতে দেখানো হয়। টিকার ইঞ্জেকশন নেওয়ার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পেন্স বলেন, “টিকা সুরক্ষিত। তেমন ব্যথাও লাগেনি। দিব্যি ভাল আছি।” করোনা টিকায় আশা জাগছে বলেও জানিয়েছেন পেন্স। বলেছেন, “আমাদের টিকা নিতে দেখে আমেরিকাবাসীর মনোবল বাড়বে। টিকা সুরক্ষিত ও নিরাপদ, এই বার্তাও সকলের কাছে পৌঁছবে।” আমেরিকায় কোভিড টিকা বিতরণের দায়িত্বে রয়েছে সে দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিস (এনআইএআইডি)। কতজনকে টিকা দেওয়া হবে, টিকার বন্টন হবে কোন কোন রাজ্যে সবটাই ঠিক করছেন মার্কিন এপিডেমোলজিস্ট এ এনআইএআইডির ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফৌজি। তাঁরই নির্দেশে টিকা নেবেন নয়া প্রেসিডেন্ট জো বাইডেনও। Vice President Mike Pence, second lady take Pfizer's COVID-19 vaccine in live  TV event ৭৮ বছরের প্রেসিডেন্ট বলেছেন, প্রতিষেধক যে নিরাপদ তা প্রমাণ হওয়া দরকার। দরকার পড়লে ক্যামেরার সামনেও প্রতিষেধক নিতে তিনি তৈরি। সে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে সাংবাদমাধ্যমগুলিতে। আমজনতা যাতে বুঝতে পারেন টিকা নিরাপদ এবং জরুরি। করোনা টিকার প্রচারে আগ্রহ দেখিয়েছেন অন্য তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টও, বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা। তিনজনেই জানিয়েছেন, প্রকাশ্যে করোনার টিকা নিতে কোনও আপত্তি নেই তাঁদের। বরং সকলের সামনে টিকা নিয়ে দেশবাসীকে উৎসাহিত করতে চান তাঁরা। ভয় দূর করাই লক্ষ্য। তাহলেই করোনা অতিমহামারী ঠেকানো সম্ভব হবে। গত রবিবার থেকেই ফাইজারের টিকার বিতরণ শুরু হয়ে গেছে আমেরিকায়। ইতিমধ্যেই ২ লক্ষের বেশি টিকার ভায়াল পৌঁছে গেছে হাসপাতালগুলিতে। এয়ার ট্রান্সপোর্টে মিশিগানে পৌঁছে গেছে টিকা। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একদিকে টিকার শিপমেন্ট চলবে, অন্যদিকে হাসপাতালগুলিতে টিকা দেওয়ার কাজ চলবে। এফডিএ কমিশনার স্টিফেন হান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই আমেরিকায় প্রায় ২ কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হবে। সবচেয়ে আগে বয়স্ক ও কো-মর্বিডিটির রোগীদের টিকা দেওয়া হবে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও থাকবেন অগ্রাধিকারের তালিকায়। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠদেরও টিকা দেওয়া হবে। তাছাড়া হোয়াইট হাউসের কিছু স্টাফ থাকছেন টিকার অগ্রাধিকারের তালিকায়। ফাইজারের পাশাপাশি মোডার্নার টিকাতেও জরুরি ভিত্তিতে সায় দিতে পারে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তবে মোডার্নার টিকার ট্রায়াল নিয়ে নাকি সংশয় রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও এ ব্যাপারে হোয়াইট হাউসের তরফে কিছু জানানো হয়নি। মোডার্না জানিয়েছে, আমেরিকাবাসীর জন্য ৮-১০ কোটি টিকার ডোজ তৈরি আছে। তবে বিশ্বের অন্যান্য দেশেও টিকা পৌঁছে দেওয়া হবে।

```