Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

র‍্যাপ গেয়ে নিরাপত্তা বার্তা, বিমানসেবিকার তালে তালে মাথা দোলালেন যাত্রীরাও, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: 'আমরা যাত্রা শুরু করেছি। সিট বেল্ট বেঁধে নিন...', বিমানে যাতায়াত করা যাঁদের অভ্যেস এই গড়পড়তা নিরাপত্তা বার্তার সঙ্গে তাঁরা পরিচিত। উড়ানের আগে বিমানসেবিকারা নিয়ম করে এই নিরাপত্তার পাঠ পড়ান যাত্রীদের। যাঁরা শুনে অভ্যস্ত ত

র‍্যাপ গেয়ে নিরাপত্তা বার্তা, বিমানসেবিকার তালে তালে মাথা দোলালেন যাত্রীরাও, দেখুন ভিডিও

শেষ আপডেট: 5 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: 'আমরা যাত্রা শুরু করেছি। সিট বেল্ট বেঁধে নিন...', বিমানে যাতায়াত করা যাঁদের অভ্যেস এই গড়পড়তা নিরাপত্তা বার্তার সঙ্গে তাঁরা পরিচিত। উড়ানের আগে বিমানসেবিকারা নিয়ম করে এই নিরাপত্তার পাঠ পড়ান যাত্রীদের। যাঁরা শুনে অভ্যস্ত তাঁরা বিশেষ আমল দেন না, যাঁরা নতুন তাঁরা কান পেতে কিছুটা শুনে ফের অন্যমনস্ক হয়ে যান। সেই একই বলার ভঙ্গি, একই কথা। এই একঘেয়েমি বোধহয় বিশেষ পছন্দ ছিল না এই বিমানের সেবিকারও। তাই চমক আনতে এবং অবশ্যই নিজের বলা কথা অন্যকে শোনাতে নতুন এক ফন্দি এঁটেছেন তিনি। সেটা হলো গান থুড়ি র‍্যাপ। ব্যাকগ্রাউন্ডে উত্তাল র‍্যাপ মিউজিক, হাতে মাইক নিয়ে তারই তালে তালে কথা বলছেন বিমানসেবিকা। ঠিক রকস্টারের কায়দায় হাত-পায়ের ভঙ্গি, মাথার দুলুনিতে নিরাপত্তার পাঠ পড়াচ্ছেন যাত্রীদের। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে এমন ভিডিও ভাইরাল হতেই লাইক ও কমেন্টের বন্যা। ভিউয়াররা কেউ বললেন, 'দারুণ!', কারওর মন্তব্য, 'এই তো চাই!' তা এমনটাই চাই বটে। দৈনন্দিন স্ট্রেস আর চিন্তার পাহাড় থেকে সাময়িক মুক্তি পেতে রোজকার চেনা জীবনে কিছুটা অন্যরকম হলে তো মন্দ হয় না। আর বিমান যাত্রা মানেই যে সেটা সবসময় সুখের হয় এমনটা নয় মোটেই।  পেশার খাতিরে যাঁদের বিমানে যাতায়াত করতে হয় তাঁরা এটা বিলক্ষণ জানেন। এয়ার টার্বুলেন্স থেকে মাঝ আকাশে বিমানের ঝাঁকুনি, বমি বা বুক ধড়ফড় এগুলো অনেকেরই হয়ে থাকে। যাত্রার গ্লানি কাটাতেই তাই এমন অভিনব কায়দা নিয়েছেন বলে জানিয়েছেন বিমানসেবিকা অ্যাডেলে। বিমানসেবিকার কথায়, লস এঞ্জেলস থেকে  উটাহ্ গামী বিমানটি যখন উড়ানের জন্য তৈরি হচ্ছিল, এমনটা যে ঘটতে পারে সেটা আন্দাজ করেননি কোনও বিমান যাত্রীই। মাইক হাতে তুলে নিয়ে এরপর নিরাপত্তা বার্তা দিতে শুরু করেন তিনি। ধীরে শুরুে তারপর র‍্যাপ কায়দায় দ্রুত বলে চলেন সব কথাই। প্রথমটা অবাক হলেও, তারপর মেতে ওঠেন যাত্রীরা। কেউ মাথা দুলিয়ে, কেউ হাত তালি দিয়ে অ্যাডেলের সঙ্গে তালে তালে গলা মিলিয়ে যান। গোটা বিমানের পরিবেশই যেন মুহূর্তে হাসি আর আনন্দে ভরে ওঠে।  দেখুন সেই ভিডিও: https://www.instagram.com/p/Bv250OkAPse/?utm_source=ig_web_copy_link

```