Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

রাজকোষ ঘাটতির তথ্য দিয়ে বোঝাই যাবে না ভারতীয় অর্থনীতির হাল কত খারাপ : রঘুরাম রাজন

দ্য ওয়াল ব্যুরো : দেশের রাজকোষ ঘাটতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেন, শুধু রাজকোষ ঘাটতি দিয়েই বোঝা যাবে না, দেশের আর্থিক অবস্থা কতদূর খারাপ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, রাজকো

রাজকোষ ঘাটতির তথ্য দিয়ে বোঝাই যাবে না ভারতীয় অর্থনীতির হাল কত খারাপ : রঘুরাম রাজন

শেষ আপডেট: 12 October 2019 09:36

দ্য ওয়াল ব্যুরো : দেশের রাজকোষ ঘাটতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেন, শুধু রাজকোষ ঘাটতি দিয়েই বোঝা যাবে না, দেশের আর্থিক অবস্থা কতদূর খারাপ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, রাজকোষ ঘাটতি দেখে অর্থনীতির অবস্থা যত খারাপ মনে হয়, বাস্তবে অবস্থা তার চেয়ে বেশি শোচনীয়। রাজনের মতে, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির হাল আর কিছুদিনের মধ্যেই উদ্বেগজনক অবস্থায় পৌঁছে যেতে পারে। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে ও পি জিন্দাল ভাষণ দেওয়ার সময় রাজন বলেন, ভারতীয় অর্থনীতির নানা স্তরে এখন অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এর ফলে তার হাল হয়ে উঠছে আরও খারাপ। অর্থনীতির তেজি ভাব যখন বজায় ছিল, তখনকার তুলনায় বর্তমানে বিকাশের হার যথেষ্ট কমেছে। ২০১৬ সালের প্রথম ত্রৈমাসিকেও বিকাশের হার ছিল নয় শতাংশ। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে তা হয়ে দাঁড়িয়েছে পাঁচ শতাংশ। তার পরের ত্রৈমাসিকে হয়েছে ৫.৩ শতাংশ। গত অগস্টে শিল্পোৎপাদনও কমেছে গত সাত বছরের তুলনায় সবচেয়ে বেশি। এখন তার বিকাশের হার দাঁড়িয়েছে মাইনাস ১.১ শতাংশ। মুডি’স সম্প্রতি জানিয়েছে, ২০১৯-২০ সালের আর্থিক বছরে ভারতের মোট জাতীয় উৎপাদন বাড়বে ৫.৮ শতাংশ হারে। এর আগে মুডি’স ভেবেছিল, বিকাশ হবে ৬.২ শতাংশ হারে। দেশে বিভিন্ন পণ্যের চাহিদা কমেছে। সেজন্য বিনিয়োগ হয়েছে আগের চেয়ে কম। কর্মসংস্থানও কমেছে। সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতি হয়ে পড়েছে দুর্বল। রিজার্ভ ব্যাঙ্কও আগে বলেছিল, চলতি আর্থিক বছরে দেশের অর্থনীতি বিকশিত হবে ৬.৮ শতাংশ হারে। এখন বলছে ৬.১ শতাংশের বেশি বিকাশ হওয়া সম্ভব নয়। রাজনের মতে, ভারতের অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই কিছু দুর্বলতা আছে। কিন্তু সেই দুর্বলতা কাটানোর চেষ্টা হয়নি। একইসঙ্গে বিকাশের নতুন পন্থা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে ভারতীয় অর্থনীতি। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/

```