Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

রেলের দোষ নেই, মানুষের গাফিলতিতেই বিপর্যয়: অমৃতসর-দুর্ঘটনায় জমা পড়ল রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: দশমীর দিনে অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলকে ক্লিনচিট দিয়ে দিল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিসিআরএস)৷ তাদের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ওই দুর্ঘটনার জন্য রেল কোনও ভাবেই দায়ী নয়৷ বরং যারা সেদিন রেল লাইনে দাঁড়িয়েছিল

রেলের দোষ নেই, মানুষের গাফিলতিতেই বিপর্যয়: অমৃতসর-দুর্ঘটনায় জমা পড়ল রিপোর্ট

শেষ আপডেট: 23 November 2018 01:01

দ্য ওয়াল ব্যুরো: দশমীর দিনে অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলকে ক্লিনচিট দিয়ে দিল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিসিআরএস)৷ তাদের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ওই দুর্ঘটনার জন্য রেল কোনও ভাবেই দায়ী নয়৷ বরং যারা সেদিন রেল লাইনে দাঁড়িয়েছিল তাদের গাফিলতিতেই ঘটে দুর্ঘটনা৷ দশেরা উৎসবে রাবণপোড়া দেখতে দশমীর দিন রেললাইনের পাশের বিশাল মাঠে জড়ো হয়েছিলেন অগুণতি মানুষ। আচমকা আঘুনের ফুলকি এ দিক ওদিক ছিটকে পড়তে থাকলে ভিড় করে অনেকে রেললাইনের দিকে সরে যান। সেই সময় ভিড়ের ওপর দিয়ে দ্রত গতিতে চলে যায় ট্রেন। প্রাণ হারান অন্তত ৬০ জন মানুষ৷ আহত বহু৷ এই দুর্ঘটনার জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা৷ কিন্তু সিসিআরএসের রিপোর্ট মানুষের গাফিলতিকেই দায়ী করল৷ তবে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তাই তা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে৷ বলা হয়েছে, এবার থেকে কোনও মেলার আয়োজন করা হলে আগে থেকে রেল কর্তৃপক্ষকে জানাতে হবে৷ এর আগেও অমৃতসর ট্রেন দুর্ঘটনা নিয়ে ৩০০ পাতার একটি তদন্ত রিপোর্ট জমা পড়ে পঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে৷ জলন্ধরের ডিভিশনার কমিশনার বি পুরুষার্থর করা সেই তদন্ত রিপোর্টটি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাল করে খুঁটিয়ে পড়ার নির্দেশ দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।  ওই রিপোর্টে ১৫০ জনের বয়ান নথিভুক্ত করা হয়৷ পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌরের বয়ানও রেকর্ড করা হয়৷ সে দিনের দশেরার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি৷

```