Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

১১ বছরের নাবালিকার সঙ্গে যৌনতা, নিগ্রহ, নিউ ইয়র্কে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত যুবক

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক নাবালিকার সঙ্গে পরিচয় করার পরে তার সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল ২২ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। সচিন আজি ভাস্কর নামের নিউ ইয়র্কের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলি

১১ বছরের নাবালিকার সঙ্গে যৌনতা, নিগ্রহ, নিউ ইয়র্কে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত যুবক

শেষ আপডেট: 23 November 2018 01:45

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক নাবালিকার সঙ্গে পরিচয় করার পরে তার সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল ২২ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। সচিন আজি ভাস্কর নামের নিউ ইয়র্কের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শাস্তি হিসেবে কমপক্ষে ১০ বছর জেলে কাটাতে হবে তাকে। এবং দিতে হবে আড়াই লক্ষ মার্কিন ডলারের জরিমানা। সরকারি আইনজীবী ওয়েই শিয়াং জানান, অগাস্ট মাসে সোশ্যাল মিডিয়ার একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ১৫ বছরের নাবালিকার সঙ্গে যোগাযোগ করে সচিন। ওই নাবালিকার আবার আসল বয়স ১১ বছর। অভিযোগ, বেড়াতে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে তার বাড়ির সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তিন ঘণ্টা ধরে যৌনতা চালায় সচিন। নিগ্রহও করে তাকে। তার পরে ফের তাকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত যুবক। নিউইয়র্কের ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরাও দিয়েছেন সচিন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর চাইল্ড এক্সপ্লয়টেশন টাস্ক ফোর্স আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে।

```