Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

লকডাউনে আটকে পড়া ১৮০ জন পাকিস্তানিকে ফেরাচ্ছে ভারত

দ্য ওয়াল ব্যুরো : কোভিড ১৯ রুখতে ভারতে লকডাউন জারি হয়েছে ২৪ মার্চ থেকে। ফলে ভারতে আটকে পড়েছেন পাকিস্তানের ১৮০ জন নাগরিক। তাঁদের এবার দেশে ফেরত পাঠাচ্ছে ভারত। পাকিস্তানিদের মধ্যে ৪১ জনকে ফেরত পাঠানো হবে ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে। কিছুদিন আ

লকডাউনে আটকে পড়া ১৮০ জন পাকিস্তানিকে ফেরাচ্ছে ভারত

শেষ আপডেট: 15 April 2020 15:12

দ্য ওয়াল ব্যুরো : কোভিড ১৯ রুখতে ভারতে লকডাউন জারি হয়েছে ২৪ মার্চ থেকে। ফলে ভারতে আটকে পড়েছেন পাকিস্তানের ১৮০ জন নাগরিক। তাঁদের এবার দেশে ফেরত পাঠাচ্ছে ভারত। পাকিস্তানিদের মধ্যে ৪১ জনকে ফেরত পাঠানো হবে ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে। কিছুদিন আগে পাকিস্তানের হাইকমিশন থেকে ভারত সরকারকে জানানো হয়, তাদের ১৮০ জন নাগরিক এদেশে আটকে পড়েছেন। তাঁরা বাড়ি ফিরতে চান। বিদেশমন্ত্রক আটকে পড়া সব বিদেশি নাগরিককেই দেশে ফেরানোর চেষ্টা করছে। একটি সূত্রে খবর, পাকিস্তানিদেরও যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরানো হবে। বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব দাম্মু রবি বলেন, যে যে রাজ্যে পাকিস্তানিরা আটকে আছেন, সেখানকার প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, আটক পাকিস্তানিদের ফেরানোর ব্যবস্থা করুন। পাকিস্তানিদের মধ্যে ৪১ জন রয়েছেন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে। তাঁরা আগামী ১৬ এপ্রিল সকাল ১০ টার সময় ওয়াঘা-আত্তারি সীমান্ত পেরিয়ে দেশে ফিরবেন। পাকিস্তানের অন্যান্য নাগরিকরা পরে স্থলপথে ফিরবেন স্বদেশে। তাঁদের জন্য গাড়ি দেবে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে, পাকিস্তানিদের ফেরত পাঠানোর আগে পরীক্ষা করে দেখতে হবে তাঁরা সুস্থ আছেন কিনা। যাঁদের শরীরে রোগের কোনও লক্ষণ নেই, কেবল তাঁদেরই ফেরত পাঠানো হবে। পাকিস্তানে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে মৃত্যু। এই পরিস্থিতিতে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, করোনা বিপর্যয়ের মধ্যে ঘুমিয়ে রয়েছে সরকার। ভয়ংকর পরিণতির দিকে হেঁটে চলেছে দেশ। শেষ পাওয়া হিসেবে পাকিস্তানে ৯৩ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার পেরিয়েছে। পাকিস্তানের মতো দরিদ্র দেশে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক চেহারা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২১ কোটি জনসংখ্যার দেশে এখনই যা আক্রান্তের সংখ্যা তা বিপজ্জনক। পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ এক জায়গায় বসবাস করেন। ঘনবসতির কারণে করোনার প্রকোপ যে কোনও সময়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল বলেন, এভাবে চললে দেশে মৃত্যু সংখ্যা পশ্চিমী দেশগুলির মতোই দাঁড়াবে। কারণ, পাকিস্তানে ইতিমধ্যেই, হাসপাতালগুলির বেহাল অবস্থা। অথচ সরকার এখনও ঘুমোচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের বিরোধী নেতা তথা প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণের মোকাবিলা হিসেবে শুধুমাত্র লকডাউনের উপরেই ভরসা রাখছে পাক প্রশাসন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে সেই খাতে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। তেমন কোনও ইচ্ছাই যেন নেই বর্তমান শাসক দলের। এর ফল হবে মারাত্মক।

```