Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালো মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: আর দশ দিনের মধ্যে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দেওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশনের। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ আরও তিন শতাংশ বাড়িয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্

ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালো মোদী সরকার

শেষ আপডেট: 18 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর দশ দিনের মধ্যে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দেওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশনের। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ আরও তিন শতাংশ বাড়িয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। তার পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন। তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৯ শতাংশ হারে ডিএ পান। তা বাড়িয়ে ১২ শতাংশ করা হল। ১ জানুয়ারি, ২০১৯ থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তাঁরা। দেশের ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এতে লাভবান হবেন বলে তিনি জানিয়েছেন। ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশি করতেই এই পদক্ষেপ করা হল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে মধ্যবিত্ত শ্রেণিকে ব্যক্তিগত আয়করে অনেকটাই ছাড় দিয়েছে সরকার। তবে কেন্দ্রের এই পদক্ষেপ রাজ্যের উপর চাপ বাড়াবে বলে অনেকে মনে করছেন। এমনিতেই ডিএ নিয়ে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের মনে উষ্মা রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এ ব্যাপারে তাঁরা অনেকটাই পিছিয়ে রয়েছেন বলে ক্ষোভ তাঁদের। বিষয়টি আইন আদালত পর্যন্তও গড়িয়েছে। ডিএ নিয়ে ভোটের আগে বাংলায় রাজনীতিও শুরু হয়ে গিয়েছে ভরপুর। সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহ বাংলায় প্রচারে এসে বলেছেন, পশ্চিমবঙ্গে তাঁরা ক্ষমতায় এলেই প্রথম ক্যাবিনেট বৈঠকেই সপ্তম পে কমিশন ঘোষণা করে দেওয়া হবে। তা ছাড়া ডিএ নিয়ে বৈষম্যও দূর করবেন তাঁরা। পর্যবেক্ষকদের মতে, বিজেপি-ও বুঝতে পারছে রাজ্য সরকারি কর্মচারীদের অনেকেই তৃণমূল সরকারের উপর অসন্তুষ্ট। সেই কারণেই ভোটের আগে এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন না। সন্দেহ নেই, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর পর, বাংলায় এসে সে কথাও প্রচার করবেন মোদী-অমিত শাহ।  

```