Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

এখনও অনেক সমস্যা রয়ে গিয়েছে ভারতের অর্থনীতিতে, সতর্ক করল আইএমএফ

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবারই ভারতের অর্থনীতির সম্ভাব্য বিকাশের হার কম করে দেখিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ। বৃহস্পতিবার ফের ভারতের অর্থনীতি নিয়ে মুখ খুললেন ওই সংস্থার কর্তারা। তাঁদের বক্তব্য, অর্থইনীতির কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভা

এখনও অনেক সমস্যা রয়ে গিয়েছে ভারতের অর্থনীতিতে, সতর্ক করল আইএমএফ

শেষ আপডেট: 18 October 2019 04:04

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবারই ভারতের অর্থনীতির সম্ভাব্য বিকাশের হার কম করে দেখিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ। বৃহস্পতিবার ফের ভারতের অর্থনীতি নিয়ে মুখ খুললেন ওই সংস্থার কর্তারা। তাঁদের বক্তব্য, অর্থইনীতির কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভালো কাজ করেছে ভারত। কিন্তু এখনও সমস্যা রয়ে গিয়েছে। বিশেষত যে বিষয়গুলির ওপরে অর্থনীতির দীর্ঘস্থায়ী বিকাশ নির্ভরশীল, সেখানে সবকিছু ঠিকঠাক নেই। মঙ্গলবার আইএমএফ বলে, চলতি আর্থিক বছরে ভারতের অর্থনীতির বিকাশ হবে বড় জোর ৬.১ শতাংশ। সংস্থার নতুন ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ভারতের অর্থনীতির বেশ কয়েকটি সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আর্থিক ক্ষেত্রে, বিশেষত নন ব্যাঙ্কিং সংস্থাগুলিকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে হবে। ভারত সরকার এখন কয়েকটি ব্যাঙ্কের সংযুক্তিকরণের উদ্যোগ নিয়েছে। অন্য প্রসঙ্গে তিনি বলেন, ভারতে হিউম্যান ক্যাপিটালে আরও বেশি বিনিয়োগ করতে হবে। মহিলাদের আরও বেশি করে টেনে আনতে হবে কর্মীবাহিনীর মধ্যে। ভারতের মহিলারা অত্যন্ত ট্যালেন্টেড। কিন্তু তাঁরা বাড়িতে থাকতে বাধ্য হন। একইসঙ্গে ক্রিস্টালিনা বলেন, গত কয়েক বছরে ভারতের অর্থনীতিতে যথেষ্ট বিকাশ হয়েছে। আগামী দিনেও ভালো বিকাশ হবে বলে আইএমএফ মনে করে। কিন্তু এখন সারা বিশ্বে মন্দা চলছে। তাই আমরা আশা করছি, ২০১৯ সালে ভারতের অর্থনীতির বিকাশ হবে ছয় শতাংশের সামান্য বেশি। একটি প্রশ্নের জবাবে ক্রিস্টালিনা বলেন, ভারতে পরিকাঠামোগত সংস্কারের দিকে জোর দেওয়া উচিত। আমরা আশা করব আগামী দিনে ওই ক্ষেত্রে সংস্কার করা হবে। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

```