Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

মধ্যপ্রদেশে মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্যের ঘনিষ্ঠরা, অসন্তোষ মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার মধ্যপ্রদেশে শপথ নিলেন ২৮ জন মন্ত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দীবেন পটেল। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল। সম্প্রতি তাঁকে মধ্যপ্রদেশেও রাজ্যপালের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছ

মধ্যপ্রদেশে মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্যের ঘনিষ্ঠরা, অসন্তোষ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 2 July 2020 07:33

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার মধ্যপ্রদেশে শপথ নিলেন ২৮ জন মন্ত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দীবেন পটেল। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল। সম্প্রতি তাঁকে মধ্যপ্রদেশেও রাজ্যপালের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ কয়েকজন। তাঁদের অন্যতম হলেন যশোধরা রাজে সিন্ধিয়া। তিনি জ্যোতিরাদিত্যের পিসি। এছাড়া আছেন বিধায়ক গোপান ভার্গব, ইমত্রি দেবী, প্রভুরাম চৌধুরি এবং প্রদ্যুম্ন সিং তোমর। এদিন সকালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে বলেন, "যাঁরা আজ শপথ নিলেন, তাঁদের সকলকে অভিনন্দন জানাই। আমরা সকলে মধ্যপ্রদেশের উন্নয়নের লক্ষে কাজ করব। আমি নিশ্চিত, রাজ্যে নতুন সংস্কার করার সময় নতুন মন্ত্রীদের সহযোগিতা পাব।" বুধবার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে বলেন, "মন্থন সে তো অমৃত হি নিকালতা হ্যায়, বিষ তো শিব পি যাতি হ্যায়"। অর্থাৎ হিন্দু পুরাণের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সমুদ্র মন্থনে অমৃত ওঠে। কিন্তু শিবকে বিষই পান করতে হয়। পর্যবেক্ষক মহলের ধারণা, শিবরাজ সিং চৌহান বোঝাতে চেয়েছেন, নতুন যাঁরা মন্ত্রী হতে চলেছেন, তাঁদের অনেককেই তিনি পছন্দ করেন না। তাঁর ঘনিষ্ঠরা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না। গত মার্চে মন্ত্রিসভার সম্প্রসারণ স্থগিত রাখা হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে মাত্র পাঁচজন মন্ত্রী নিয়ে চলছে মধ্যপ্রদেশ সরকার। গত মার্চে মুখ্যমন্ত্রী শপথ নেন। তার এক মাস পরে শপথ নেন পাঁচ মন্ত্রী। বিজেপি থেকে জানানো হয়েছিল, মন্ত্রিসভার সম্প্রসারণে দেরি হওয়ার কারণ দু'টি। প্রথমত করোনাভাইরাস অতিমহামারীর মধ্যে সম্প্রসারণ করা সম্ভব হয়নি। দ্বিতীয়ত রাজ্যসভার নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। তাই মন্ত্রিসভায় নতুন কাউকে নেওয়া সম্ভব হয়নি। একটি সূত্রে খবর, কারা মন্ত্রী হবেন, তা নিয়ে বিজেপির অভ্যন্তরে গুরুতর মতবিরোধ দেখা গিয়েছিল। গত মার্চ মাসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর অনেক অনুগামীও বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির পুরানো নেতাদের সঙ্গে কংগ্রেস ছেড়ে আসা নেতাদের নানা বিষয়ে মতের মিল হচ্ছিল না। তাই এতদিন মন্ত্রিসভার সম্প্রসারণ করা যায়নি।

```