
শেষ আপডেট: 25 April 2019 09:26
এক সেনা অফিসার জানিয়েছেন, গত বছর সেনাপ্রধান বিপিন রাওয়াত দায়িত্ব নেওয়ার পরই এই নিয়োগের কথা জানিয়েছিলেন। অবশেষে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন পর্যন্ত কমব্যাট রোলে জওয়ান হিসেবে শুধুমাত্র পুরুষেরাই থাকতেন। এবার সেখানে মহিলাদেরও নিয়োগ করা হবে।
২০১৫-তেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। স্থল, জল ও আকাশ- তিন বাহিনীতেই যাতে মহিলাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ বাড়ে, সেই চেষ্টাই করছে তারা। তথ্য বলছে, এখনও পর্যন্ত আর্মিতে রয়েছে ৩.০৮ শতাংশ মহিলা, এয়ার ফোর্সে ১৩.০৯ শতাংশ ও নৌবাহনীতে ৬ শতাংশ।
এর আগে গত বছরের স্বাধীনতা দিবসে বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা সেনা অফিসারদের পার্মানেন্ট কমিশনের অন্তর্ভুক্ত করে নেওয়ার কথা ঘোষণা করে তিনি। এর আগে পর্যন্ত তাঁরা শর্ট সার্ভিস কমিশনের আওতায় ছিলেন।
পার্মানেন্ট কমিশনের দাবি দীর্ঘদিন ধরেই সরকারকে জানিয়েছিল সেনাবাহিনী। গত আট বছরে কোনও দাবি মেনে নেওয়া হয়নি। এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানিয়েছিল, যাতে মহিলা অফিসারদের পার্মানেন্ট কমিশনের আওতায় নেওয়া হয়।
আদালত বলেছিল, মহিলাদের পার্মানেন্ট কমিশনের আওতায় না এনে সরকার ঠিক করছে না। তার পরেই ভারতীয় সেনায় মহিলাদের যোগ দেওয়ার চিরাচরিত প্রথায় বদল আনা হল এই প্রথম। মহিলাদের সেনায় যোগ দেওয়ার নতুন এক পথ খুলে বিজ্ঞাপন প্রকাশ করল সেনা।
'সোলজার জেনারেল ডিউটি (উইমেন মিলিটারি পুলিশ)' পোস্টে যোগ দিতে আবেদন করার জন্য বৃহস্পতিবার থেকেই অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শেষ দিন জুন মাসের ৮ তারিখ।
নতুন এই অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ায় সেই সংখ্যা এবার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।