Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

আমি ব্রাহ্মণ, চৌকিদার হতে পারব না! মোদীর প্রচারে জল ঢেলে দিলেন দলেরই এই প্রবীণ নেতা

দ্য ওয়াল ব্যুরো: 'চৌকিদার'-প্রচারে ভোটের হাওয়া তাতিয়ে রেখেছে গেরুয়া শিবির।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সব কেন্দ্রীয় ও স্থানীয় নেতাই টুইটার প্রোফাইলে নিজের নামের আগে চৌকিদার লিখে ফেলেছেন। প্রত্যেকে বার্তা

আমি ব্রাহ্মণ, চৌকিদার হতে পারব না! মোদীর প্রচারে জল ঢেলে দিলেন দলেরই এই প্রবীণ নেতা

শেষ আপডেট: 24 March 2019 19:15

দ্য ওয়াল ব্যুরো: 'চৌকিদার'-প্রচারে ভোটের হাওয়া তাতিয়ে রেখেছে গেরুয়া শিবির।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সব কেন্দ্রীয় ও স্থানীয় নেতাই টুইটার প্রোফাইলে নিজের নামের আগে চৌকিদার লিখে ফেলেছেন। প্রত্যেকে বার্তা দিয়েছেন, 'প্রধানমন্ত্রীর মতোই আমিও চৌকিদার।' এই পরিস্থিতিতেই দলের মধ্যেই বেসুরো গাইলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সাফ জানিয়ে দিলেন, নমোর কথা মেনে সবাই চৌকিদার হয়ে গেলেও, তিনি তা হতে পারবেন না। কারণ, তিনি ব্রাহ্মণ। একটি সংবাদমাধ্যমে সাক্ষাত্‍‌কার দিতে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী বললেন, "আমি চৌকিদার হতে পারব না। কারণ আমি এক জন ব্রাহ্মণ। আমি নির্দেশ দেব আর চৌকিদারেরা সেই নির্দেশ পালন করবে।" জাতপাত নিয়ে নাক উঁচু হিসেবে আগেও নিজের পরিচিতি দিয়েছেন বিজেপির এই নেতা। ফলে স্বাভাবিক ভাবেই এই বারও এরকম ভাবে জাত উল্লেখ করে করা তাঁর মন্তব্যকে ভালো চোখে দেখেননি অনেকেই। তাঁর এই মন্তব্যের ১৫ সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে তাঁর চিন্তাধারার সমালোচনা শুরু করে দেন নেটিজেনরা। লোকসভা ভোটের ঘণ্টা বেজে গিয়েছে ৷ আগামী ১১ এপ্রিল প্রথম দফার ভোট ৷ রাফাল যুদ্ধবিমান থেকে নীরব মোদি-- একের পর এক ইস্যুতে গলায় চেপে বসেছে বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুলের স্লোগান, ‘চৌকিদার চোর হ্যায়’ ৷ তাই নির্বাচনের আগে বিরোধীদের জবাব দিতেই 'ম্যায় ভি চৌকিদার' প্রচার শুরু করেছেন নরেন্দ্র মোদী। টুইটার হ্যান্ডেলে একে একে নাম বদলাচ্ছিলেন বিজেপি নেতা-নেত্রীরা ৷ যার জেরে স্বভাবতই প্রশ্নের সম্মুখীন হন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও ৷ কেন তিনি ট্যুইটার হ্যান্ডেলে নিজের নাম পরিবর্তন করলেন না ? সেই নিয়ে একাধিক বার প্রশ্ন করা হলেও এড়িয়ে গিয়েছেন তিনি৷ অবশেষে, রবিবার মুখ খোলেন তিনি ৷ মোদীর প্রয়াসকে অস্বস্তিতে ফেলে দিয়ে তাঁর দলের প্রবীণ সৈনিক সুব্রহ্মণ্যম স্বামী জানিয়ে দেন. চৌকিদার ট্রেন্ডের হাওয়ায় গা ভাসিয়ে দিতে নারাজ তিনি৷
প্রসঙ্গত, বিজেপি টুইটারে এই চৌকিদার-প্রচার শুরু করার পরে, দিন দুয়েকের মধ্যেই ভারতে টপ ট্রেন্ডিং শব্দ হয়ে যায় ‘চৌকিদার৷’  টুইটারে যার সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক লক্ষ। সোশ্যাল মিডিয়ার যুদ্ধ জয় করে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে গেরুয়া শিবির৷ কারণ তাঁদের ব্যবহার করা চৌকিদার শব্দটি এখন সোশ্যাল মিডিয়ায় হিট৷

```