Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

বিধ্বংসী আগুন দিল্লির চাঁদনি চক মার্কেটে! ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আগুন (fire) দিল্লির (Delhi) চাঁদনি চক মার্কেটে (Chandni Chowk)। বৃহস্পতিবার রাত ৯টা ১৯ মিনিট নাগাদ এই আগুন লাগে চাঁদনি চকের ভগীরথ প্যালেস মার্কেটের একটি দোকানে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে সঙ্

বিধ্বংসী আগুন দিল্লির চাঁদনি চক মার্কেটে! ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

শেষ আপডেট: 24 November 2022 18:28

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আগুন (fire) দিল্লির (Delhi) চাঁদনি চক মার্কেটে (Chandni Chowk)। বৃহস্পতিবার রাত ৯টা ১৯ মিনিট নাগাদ এই আগুন লাগে চাঁদনি চকের ভগীরথ প্যালেস মার্কেটের একটি দোকানে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় ২৫টি দমকল (fire brigade) ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। জানা গেছে, ওই বিধ্বংসী আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

যেহেতু এই বাজার এলাকাটি পুরনো দিল্লির মধ্যে পড়ে, তাই সেখানকার রাস্তাগুলি খুবই সরু। ফলত আগুন লাগার পর ঘটনাস্থলে দমকল ইঞ্জিনগুলি পৌঁছতে বেশ বেগ পেতে হয়। এর উপর ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এক দোকান থেকে অন্য দোকানে। এমনকী রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারগুলিতেও আগুন ধরে যায়।

কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় দমকলের কাছে। তবে মনে করা হচ্ছে, মার্কেটের দোকানগুলি বেশ পুরনো হওয়ায় সেখানে বৈদ্যুতিক ব্যবস্থা আধুনিক নয়। তাই কোনওভাবে সেখান থেকেই আগুন লাগতে পারে। অথবা শর্ট সার্কিটও হতে পারে।

তবে এইমুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর মিলেছে। প্রথমে মাত্র ১২টি ইঞ্জিন এলেও পরে পরিস্থিতি আয়ত্তে আনতে আরও ১৩টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। সূত্রের খবর, মাঝে দীর্ঘক্ষণ কেটে গেলেও সেই আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

বিস্তারিত আসছে…

‘দোষী শীঘ্রই শাস্তি পাবে’, শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে আশ্বাস অমিত শাহর


```