Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

স্কুলের মিডডে মিলে ফুলকপির তরকারি খেয়ে রাঁধুনিদের দশে দশ দিলেন রচনা   

তেল মশলা ছাড়া খাবার খেয়ে রীতিমতো খুশি রচনা রাঁধুনিদের দশে দশ দিলেন।

স্কুলের মিডডে মিলে ফুলকপির তরকারি খেয়ে রাঁধুনিদের দশে দশ দিলেন রচনা   

শেষ আপডেট: 2 January 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুলে গিয়ে মিডডে মিল চেখে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রীতিমতো খুশি রচনা রাঁধুনিদের দশে দশ দিলেন।

বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদ এলাকায় আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রথমে চুঁচুড়ার দুটি কলেজে যান। এরপরেই চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুল, গরবাটি ও অনুকুল চন্দ্র স্কুলে যান সাংসদ।
পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও তাদের কী কী চাহিদা তা নিয়ে কথা বলেন।

জ্যোতিষচন্দ্র স্কুলে মিডডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন। বাচ্চাদের জন্য কী রকম রান্না হচ্ছে তা চেখেও দেখেন তিনি।আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বললেন, "দশে দশ। তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনওদিনও খাইনি। ডাল পছন্দ করি না। তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম।"

এরপরেই বলেন, "মিডডে মিল যাঁরা রান্না করেন, তারা খুব সুন্দর তরকারি বানিয়েছেন। খুব ফ্রেশ খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন।"

নতুন বছর ২০২৫ সালের দ্বিতীয় দিন আজ। এদিন সকাল সকাল হুগলি মহসিন কলেজ ও হুগলি উইমেন্স কলেজে হাজির হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে ছাত্র-ছাত্রীরা সেলফি তোলা শুরু করেন। সাংসদও হাসিমুখে পোজ দেন।


```