Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

রচনারও অভিযোগ, মানুষের ভিড়ে মুখোশ পরে রাম বাম মিশে যাচ্ছে

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের ভিড়ে মুখোশ পরে রাম বাম মিশে যাচ্ছে। এই অভিযোগ আগেই এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই অভিযোগ তুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 

রচনারও অভিযোগ, মানুষের ভিড়ে মুখোশ পরে রাম বাম মিশে যাচ্ছে

রচনা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের ভিড়ে মুখোশ পরে রাম বাম মিশে যাচ্ছে। এই অভিযোগ আগেই এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই অভিযোগ তুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 

বললেন, "দোষীর ফাঁসির দাবি আমরাও করছি। কিন্তু পাঁচশো জন সাধারণ মানুষের প্রতিবাদের মধ্য়ে তিরিশ জন রাম বাম মুখোশ পরে ঢুকে পড়ছে। আর তারাই প্রতিবাদ ছেড়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে রাজনীতি শুরু করে দিচ্ছে।"

বৃহস্পতিবার হুগলির জেলাশাসক কার্যালয়ে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংসদ এলাকার উন্নয়ন নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরজি কর কাণ্ড নিয়ে মুখ খোলেন। বলেন,"আমরা সবাই চাই এই ঘটনায় দোষীর ফাঁসি হোক। যত শীঘ্র সম্ভব দোষীকে ধরা হোক ও তাঁর ফাঁসি হোক। এটাই আমাদের দাবি। আমরা সাধারণ মানুষের পাশেই আছি। তাঁদের সঙ্গে গলা মিলিয়েই দোষীর ফাঁসি চাইছি আমরা।" 

আরজি করের প্রতিবাদ আন্দোলনে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠছে। এই বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রচনা। বলেন,"আমাদের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দোষী যাতে অবিলম্বে ধরা পরে তার ব্যবস্থা করতে বলেছেন। প্রথম দিন থেকে তিনি দোষীর ফাঁসির পক্ষে সওয়াল করেছেন। তিনি সবসময় রাজ্যের মহিলাদের পাশে রয়েছেন। তারপরেও একশ্রেণির মানুষ তাঁর পদত্যাগের দাবি করছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক।"  

অনেকেই প্রতিবাদের আসল দাবি থেকে সরে এসে নোংরা রাজনীতি শুরু করছেন বলেও অভিযোগ করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।


```