Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

কীভাবে অক্ষত দেহে দেবীদুর্গা মণ্ডপে যাবেন চিন্তা বাড়ছে, জিটি রোড যে বেহাল

বেহাল অবস্থা রাস্তার। বড় বড় গর্ত। বেরিয়ে রয়েছে পাথর।

 কীভাবে অক্ষত দেহে দেবীদুর্গা মণ্ডপে যাবেন চিন্তা বাড়ছে, জিটি রোড যে বেহাল

বেহাল জিটি রোড

শেষ আপডেট: 11 September 2024 17:21

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: বেহাল অবস্থা রাস্তার। বড় বড় গর্ত। বেরিয়ে রয়েছে পাথর। দুর্গা ঠাকুর অক্ষত অবস্থায় মণ্ডপে যাবেন কীভাবে, রীতিমতো চিন্তায় কেওটার ঝাঁকপুকুর এলাকার বাসিন্দারা 

বুধবার ঝাঁকপুকুর এলাকার বাসিন্দারা বেহাল রাস্তা সারানোর দাবিতে জি টি রোড অবরোধ করেন। ঝাঁপপুকুর থেকে সাহাগঞ্জ যাওয়ার প্রায় দু- কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের পড়ুয়া থেকে বড়দেরও। তাঁরা জানান, রাস্তার বিশাল বিশাল গর্ত। রীতিমতো খানাখন্দ তৈরি হয়েছে। এমন রাস্তায় চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে রাস্তা সারানোর দাবিতে এদিন সকালে রাস্তা অবরোধ করেন তাঁরা। বাসিন্দারা এও বলেন, আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো। এমন বেহাল পথ ধরে মণ্ডপে প্রতিমা আনবেন কী করে তাও তাঁদের জানা নেই।

অবরোধকারীরা দাবি করতে থাকেন,যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসবে, রাস্তার কাজ কবে হবে তা জানাবে ততক্ষণ তাদের এই অবরোধ চলবে। খবর পেয়ে হাজির হয় চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলারও চেষ্টা করেন তাঁরা। প্রাথমিকভাবে অবরোধ তুলতে রাজি না হলেও শেষপর্যন্ত পুলিশের আশ্বাসে আন্দোলন তুলে নেন। 

দীর্ঘসময় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জিটি রোডে। আর কয়েক দিন বাদেই দুর্গাপুজো। পুজোর আগেই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন। 


```