Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

রেল দুর্ঘটনায় মৃত্যু, ২৩ বছর পর হাওড়ার পরিবারকে ৮ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পাল রেলের ট্রাইবুনালের নির্দেশ খারিজ করে দিয়েছে।

রেল দুর্ঘটনায় মৃত্যু, ২৩ বছর পর হাওড়ার পরিবারকে ৮ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 6 December 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশে কাটল জট। ২৩ বছর পর এবার রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাবে হাওড়ার পরিবার। ২০০১ সালে ১৭ জুন ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা কাশীনাথ দলুইয়ের। এরপর ২০০২ সালে ফেব্রুয়ারি মাসে তাঁর পরিবারের তরফে রেলের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছিল।

কিন্তু মৃতের স্ত্রীর আবেদন যথাযথ না হওয়ার কারণে ক্ষতিপূরণের আর্জি খারিজ করে দেয় রেলের ট্রাইবুনাল। এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পাল ট্রাইবুনালের নির্দেশ খারিজ করে হাওড়ার ওই পরিবারকে সুদ সমেত ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন।

২০০১ সালের জুন মাসে সত্তোরোর্দ্ধ বৃদ্ধ বীরশিবপুর থেকে রামরাজাতলা স্টেশন যাওয়ার জন্য লোকাল ট্রেনে চেপেছিলেনকিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেন থেকে পড়ে যান তিনিজানা যায়, ওই বছরের ১৭ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এরপর ২০০২ সালে ফেব্রুয়ারি মাসে রেলের ট্রাইবুনালের কাছে ক্ষতিপূরণের আবেদন জানানো হয়। কিন্তু রেল কর্তৃপক্ষ বৃদ্ধের পরিবারের তরফে জমা করা আবেদনে ত্রুটি থাকায় তা খারিজ করে দেয়।

শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের স্পষ্ট নির্দেশ, ওই পরিবারকে আবেদনের তারিখ থেকে এখনও পর্যন্ত বার্ষিক ৬ শতাংশ সুদ সমেত ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকেআগামী ছয় সপ্তাহের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


```