Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

বক্স বাজানো নিয়ে বর্ষবরণের রাতে বচসা, কুপিয়ে খুন করা হল জুটমিল শ্রমিককে

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, রাতে বক্স বাজানো নিয়ে বচসা চলে। ছুরি মেরে একজনকে খুন করা হয়েছে।

বক্স বাজানো নিয়ে বর্ষবরণের রাতে বচসা, কুপিয়ে খুন করা হল জুটমিল শ্রমিককে

শেষ আপডেট: 1 January 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বর্ষবরণের রাতে জুটমিল শ্রমিকের দেহ মিলল চাঁপদানিতে! মৃতের নাম ওমপ্রকাশ রাজভর। বয়স ২৫ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, ওম প্রকাশ চাঁপদানির ডালহৌসি জুটমিলে কাজ করতেন।তার বাবা রামচন্দ্র রাজভর নর্থব্রুক জুটমিলের শ্রমিক। মঙ্গলবার রাতে বর্ষবরণ উপলক্ষে ফেসুয়াবাগান এবিএস ক্লাবের মাঠে ফুটবল খেলা চলছিল। রাত সাড়ে এগারোটা নাগাদ বক্স বন্ধ করে দেওয়া হয়। সেই সময় রহিত বেনবনসি নামে একজন মদ্যপ অবস্থায় সেখানে আসে। বক্স কেন বন্ধ করা হয়েছে তা নিয়ে বচসা শুরু করে। 

ওমপ্রকাশের সঙ্গে বচসা চলতে চলতে হঠাৎ ছুরি বের করে আঘাত করতে থাকে। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই ছুরিতে তাঁকে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। রক্তাক্ত জুটমিল শ্রমিককে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পুলিশ।
মৃত যুবকের দাদা আনমোল রাজভর অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, রাতে বক্স বাজানো নিয়ে বচসা চলে। ছুরি মেরে একজনকে খুন করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


```